‘তোমার কথা মনে পড়বে সবসময়’
ওম পুরির মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বোমান ইরানিসহ অনেকেই তাদের শোকবার্তা জানিয়েছেন। ওম পুরির দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু শাবানা আজমি এক টুইট পোস্টে জানিয়েছেন তার অনুভূতির কথা।
ওম পুরির সঙ্গে প্রায় ১৪টি সিনেমায় অভিনয় করেছেন শাবানা আজমি। এর মধ্যে উল্লেখযোগ্য ‘দিশা’ (১৯৯১), ‘অন্তর্নাদ’ (১৯৯২), ‘মৃত্যুদন্ড’ (১৯৯৭) সহ বেশ কিছু সিনেমা। এছাড়া এ দু’জন একেত্রে অভিনয় করেছেন বেশ কিছু হলিউডি সিনেমায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘দ্য রিলাকটেন্ট ফান্ডামেন্টালিস্ট’, ‘ইন কাস্টডি’ (১৯৯১), ‘সিটি অফ জয়’ (১৯৯২) সহ বেশ কিছু সিনেমা।
ওম পুরির মৃত্যুতে এক টুই্টার বার্তায় শোক প্রকাশ করেছেন শাবানা আজমি। তিনি লিখেছেন, “ওম পুরি! তুমি আমাদের ছেড়ে অনেক আগেই চলে গেলে। তোমার সঙ্গে কাটানো হাসি, আনন্দ ও ঝগড়ার মুহূর্তগুলো ভীষণভাবে মনে পড়ছে। তোমার কথা মনে পড়বে সব সময়।”
৬ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেণ ওম পুরি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৬৬ বছর।
