২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে বর্ষার যত পরিকল্পনা!

সন্তান জন্মদানের কারণে মাঝখানে বেশকিছুদিন পর্দার আড়ালে চলে গিযেছিলেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। চলতি বছরে আবারও ‘দ্য স্পাই’ সিনেমাটি দিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 08:00 PM

Updated : 11 Oct 2022, 01:17 PM

অভিনয় থেকে দুরে থাকলেও মাতৃত্বের এই দিনগুলো দারুণ উপভেঅগ করছেন বর্ষা।

গ্লিটজকে তিনি বলেন, “২০১৪ সালের নভেম্বর মাস থেকেই আমার সন্তানের জন্য আমার দিনগুলো খুব সুন্দর কাটছে।  ২০১৬ সালের পুরো বছরটা ছিলো অনেক বেশি ভালো ছিলো। কারন এখন আমার ছেলে কথা বলতে পারে ও নিজের ইচ্ছে মত চলাফেরাও করতে পারে। আমার জন্য এটা খুবই আনন্দের।”

ক্যারিয়ারে টানা দুই বছরের বিরতির পর নতুন বছরকে ঘিরে এরমধ্যেই নিজের পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন তিনি।

বর্ষা বলেন,“ এই বছরেই আমরা ‘দ্য স্পাই’ সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি। তাছাড়া বছরের শুরুতেই একটি কোমল পানীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আজ চুক্তিবদ্ধ হলাম। এখানেও আমি ও অনন্ত একসঙ্গে কাজ করছি। তাই এখন আমার প্রথম ফোকাসটা হচ্ছে ম্যাক্স কোলাকে ঘিরে। তারপরে ‘দ্য স্পাই’ সিনেমাকেই কাটবে পুরো সময়।”

গোয়েন্দা কাহিনি নির্ভর ‘দ্য স্পাই’ সিনেমায় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন অনন্ত জলিল।  সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে বর্ষাকে।

পরিবারকে সময় দেওয়ার কারনে ২০১৬ সালের ঢালিউডে মুক্তি প্রাপ্ত সব সিনেমা দেখতে পারেননি বর্ষা। তবে ঢাকাই সিনেমাশিল্পের উন্নতি হোক এমনটাই কামনা তার।

গ্লিটজকে তিনি বলেন, “আমাদের সিনেমা শিল্পে অনেক বেশি নতুনদের কাজ করতে আসা উচিত। তাহলে সকলে মিলে খুব ভালো প্রতিযোগিতা হবে এবং আমরাও ভালো কাজ করতে পারবো।”

মডেলিং দিয়ে ক্যারিয়্যার শুরু করলেও ২০১০ সালে ইফতেখার চৌধুরীর ‘খোঁজ দ্য র্সাচ’ সিনেমায় অনন্ত জলিলের বিপরীতে অভিনয়ের মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষিক্ত হন বর্ষা। এই জুটি একসঙ্গে কাজ করেছেন ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’,‘ নিঃস্বার্থ ভালোবাসা’ এবং ‘মোস্ট ওয়েলকাম-২’ সিনেমাগুলোয়।

ছবি: তানজিল আহমেদ জনি