২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ওস্তাদ বড়ে ফতেহ্ আলী খান

বিশিষ্ট শাস্ত্রীয় কণ্ঠশিল্পী ওস্তাদ ফতেহ্ আলী খান চলে গেলেন ৮২ বছর বয়সে

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2017, 11:39 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

‘মোর পিয়া মোসে বোলে না’এই অসাধারণ ঠুমরী শুনলেই অবধারিতভাবে মনের মধ্যে চলে আসে ওস্তাদ ফতেহ্ আলী খানের নাম। গত বুধবার থেমে গেল এই জাদুকণ্ঠ।

গত দশদিনধরেই ফুসফুস জনিত অসুখের কারনে তিনি পাকিস্তানের হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন।

তার ভাতিজা বিশিষ্ট সংগীতশিল্পী সাফাকত আমানত আলী শিল্পী সম্পর্কিত যাবতীয় সংবাদ জানাচ্ছিলেন।

তিনিজানিয়েছেন ‘পাতিয়ালা ঘরানার এই সংগীতশিল্পী ইসলামাবাদের হাসপাতালেই শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। আমরা তার শান্তি কামনা করি।’

ওস্তাদ বড়ে ফতেহ্ আলী খান ১৯৩৫ সালে পাতিয়ালা শহরে জন্মগ্রহন করেন। মাত্র ১২ বছর বয়সে তিনি এবং তার বড় ভাই আমানত আলী খান  পাতিয়ালার মহারাজের সভাগায়কহিসেবে দরবারে যোগ দেন। সেই সময়েই তাদের পারিশ্রমিক ছিলো মাসে একশ টাকা।

এই কিংবদন্তী শাস্ত্রীয় সংগীতশিল্পী পাকিস্তানের ‘প্রেসিডেন্ট প্রাইড অফ্ পারফরমেন্স’ পুরস্কার ছাড়াও অসংখ্য পুরস্কারে  ভূষিত হয়েছেন। পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, জার্মানি, ইতালি, ফ্রান্স সহ পৃথিবীর অনেক দেশে সংগীত পরিবেশন সহ সংগীতের শিক্ষকতাও করেছেন। বিশ্বব্যাপীই ছড়িয়ে রয়েছে তার অসংখ্য শিক্ষার্থী।

বৃহস্পতিবার লাহোরে তার অন্তিম সংস্কার সম্পন্ন হয়েছে।