নতুন বছরে পূজার প্রথম গান
ভিন্নধর্মী কথা ও সুরের একটি গান ‘খুঁজে যাই’।নতুন বছরের শুরুতেই নতুন একটি গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী পূজা।
কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা নতুন বছরের শুরুতেই নতুন একটি গানে কণ্ঠ দিলেন। জানুয়ারির ২ তারিখে ঢাকার একটি রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
এই গান নিয়ে পূজা বলেন,“ভিন্নধর্মী কথা ও সুরের একটি গান ‘খুঁজে যাই’। এটি আমার বছরের প্রথম রেকর্ডকৃত গান। সব মিলিয়ে গানটিতে কণ্ঠ দিয়ে ভালো লেগেছে। আমার মনে হয় শ্রোতাদেরওভালো লাগবে গানটি। ”ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাদ শাহ।
২০১৬ সালে স্টেজ, অ্যালবাম ও প্লেব্যাকে বেশ ব্যস্ত ছিলেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। ওই বছর নতুন বেশ কিছু গান প্রকাশ হয়েছে তার। এর মধ্যে নিজের একক অ্যালবামও প্রকাশ করেন। সিডিচয়েজ থেকে প্রকাশিত এ অ্যালবামের নাম ‘অবুঝ পাখি’। এতে ইমরান, বেলাল ও সাজিদ সরকারের সুরে গান গেয়েছেন তিনি। এর মধ্যে বেলাল খানের সঙ্গে তার গাওয়া ‘অবুঝ পাখি’গানটি মিউজিক ভিডিওর সুবাদে প্রশংসিত হয়।
ছবি: বাঁধন সরকার পূজার সৌজন্যে
