২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিন ডিজেলকে কেন মারতে চেয়েছিলেন হেলেন মিরেন?

ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরেন হলেন সেইসব বিরল শিল্পীদের একজন যারা অভিনয়ের ত্রিমুকুট, অর্থাৎ একইসঙ্গে অস্কার, এমি এবং টনি অ্যাওয়ার্ড অর্জন করেছেন। মঞ্চে এবং বড়পর্দায় ব্রিটেনের রানী-এলিজাবেথ-এর ভূমিকায় তার অভিনয়ের আভিজাত্য চিরদিন মনে রাখবে হলিউড। সেই তিনিই কি না, ভিন ডিজেলকে মারতে চেয়েছিলেন?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 08:13 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

অনেকের কাছে অবিশ্বাস্য হলেও, ভিন ডিজেল বলছেন ঠিক এমনটাই।

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “হেলেন মিরেন, অসাধারণ এবং দারুণ হেলেন মিরেন, এক গোল্ডেন গ্লোব পার্টিতে আমাকে রীতিমতো শাসিয়েছিলেন, তাকে ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এ নেওয়ার ব্যাপারে। এই সিনেমায় তাকে অভিনয়ের সুযোগ না দিলে আমাকে মারবেন বলেও হুমকি দিয়েছিলেন তিনি!”

‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ সিরিজ-এর নতুন কিস্তিতে আরেক অস্কারজয়ী শার্লিজ থেরন-এর পাশাপাশি দেখা যাবে মিরেনকেও।

এর আগে এই সিনেমায় নিজের অন্তর্ভুক্তি নিয়ে খোলামেলা কথা বলেছিলেন মিরেন।

তিনি বলেন, “আমি খুবই চিন্তায় আছি। কারণ, আমি এমন একদল মানুষের সঙ্গে কাজ করবো, যারা সবাই একে অপরকে চেনে। এখানে আমিই নতুন। আশা করি ওরা আমার সঙ্গে ভালো ব্যবহারই করবে।”