৩০০ কোটির ঘরে ‘দঙ্গল’
হিন্দি সিনেমার ইতিহাসে চতুর্থ ছবি হিসেবে ৩০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করলো আমির খান অভিনীত ‘দঙ্গল’।
বক্স অফিসের হিসেবে ৩০০ কোটি রুপির ঈর্ষনীয় সাফল্য যেন শুধু সালমান খান ও আমির খানের জন্যই বরাদ্দ ! ২০১৬-র সর্বোচ্চ আয়ের ছবি ‘সুলতান’কে মুক্তির ১৩তম দিনেই হারিয়ে দিলো আমির খানের ‘দঙ্গল’।
‘দঙ্গল’-এর বক্স অফিস সাফল্য কারও অজানা নয়। মুক্তির তিন দিনের মাথায় ১০০ কোটি রুপি ব্যবসা করে রেকর্ড তৈরি করেছিলো এ ছবিটি। অষ্টম দিনে প্রবেশ করে ২০০ কোটির ঘরে আর ১৩তম দিনে এসে ‘দঙ্গল’-এর আয় দাঁড়ালো ৩০০ কোটি রুপি !
বক্সঅফিস বিশেষজ্ঞ তারন আদর্শ বলছেন, আয়ের এ ধারাবাহিকতা বজায় রাখলে অচিরেই সর্বকালের সেরা ব্যবসাসফল হিন্দি ছবি হিসেবে আত্মপ্রকাশ করবে ‘দঙ্গল’!
এর আগে আমির খান অভিনীত ‘পিকে’, সালমান অভিনীত ‘বজরাঙ্গি ভাইজান’ ও ‘সুলতান’ সম্পর্শ করেছে ৩০০ কোটির মাইলফলক।
