ঢাকায় ‘আন্ডারওয়ার্ল্ড: ব্লাড ওয়ার্স’
দীর্ঘ পাঁচ বছর পরে আবারও মুক্তি পাচ্ছে ‘আন্ডারওয়ার্ল্ড’ সিরিজের নতুন কিস্তি। এবারের পর্বের নাম ‘আন্ডারওয়ার্ল্ড: ব্লাড ওয়ারস’। ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি।
২০০৩ সালের ‘আন্ডারওয়ার্ল্ড’ দিয়ে যাত্রা শুরু হয় দারুণ জনপ্রিয় এই সিরিজটির। মানুষরূপী ভ্যাম্পয়ার আর ওয়্যারউল্ফদের যুদ্ধ নিয়ে তৈরি এই সিনেমার পরবর্তীতে আরও চারটি সিকুয়েল মুক্তি পায়।
সারা বিশ্বে সাড়া জাগানো ‘আন্ডারওয়ার্ল্ড’ সিরিজের এবারের কিস্তিতে যথারীতি প্রধান চরিত্রে অভিনয় করছেন কেট বেকিনসেল। এছাড়াও সিনেমায় অন্যান্যদের মধ্যে আরো অভিনয় করছেন থিও জেমস, লারা পলভার, পিটার অ্যান্ডারসন, ব্র্যাডলি জেমস, চার্লস ড্যান্স প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন আনা ফোয়ের্স্টার।
অন্যদিকে ২০১২ সালে মুক্তি পেয়েছিলো এই সিরিজের সর্বশেষ কিস্তি ‘আন্ডারওয়ার্ল্ড: অ্যাওয়েকেনিং’।
