২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দঙ্গলে’র সাফল্যের চেয়েও যে জিনিসটি বেশি খুশি করবে আমিরকে!

বক্স অফিসে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে আমির খানের ‘দঙ্গল’ সিনেমাটি।এক মাসেরও কম সময়ে প্রায় দশ কোটি রুপির ব্যবসা করেছে এ ছবিটি। সাফল্যের খুশিতে তাই হাওয়ায় ভাসছেন আমির-এমনটাই হয়ত ভাবছেন সবাই। কিন্তু আমির বলছেন ভিন্ন কথা!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 08:27 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘দঙ্গল’ নয় বরং আমির প্রযোজিত ‘সত্যেমেব জয়তে’ আয়োজিত ‘ওয়াটার কাপ’  নিয়েই নাকি বেশি চিন্তিত এ তারকা!

 দীর্ঘদিন ধরেই মহারাষ্ট্র প্রদেশকে খরামুক্ত করতে কাজ করে যাচ্ছেন আমির। এ কাজের জন্য পেয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র পদনবীশ-এর প্রশংসা। আমিরকে ‘জল-সেবক’ উপাধি দিয়েছেন তিনি!

আমির বলে, “এ মুহূর্তে ‘দঙ্গল’ নয় বরং ‘সত্যমেব জয়তে’-র ‘ওয়াটার কাপ’ এর দ্বিতীয় পর্ব নিয়েই বেশি চিন্তিত আমি। আমরা এরই মধ্যে মহারাষ্ট্রের প্রায় ১৩টি জেলায় আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। মহারাষ্ট্র প্রদেশকে খরামুক্ত করতে পারলেই আমি বেশি খুশি হবো।”