২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপনে বিয়ে করেননি মল্লিকা

গত কয়েকদিন ধরেই বলিউড পাড়ায় গুঞ্জন উঠেছিল, মল্লিকা শেরাওয়াত নাকি গোপনে বিয়েটা সেরে ফেলেছেন!  ফরাসি ব্যবসায়ী কাইরিল অক্সেফ্যানের সাথে তার বিয়ের ব্যাপারটি নিয়ে এবার মুখ খুললেন মল্লিকা। তিনি জানিয়েছেন, গোপনে বিয়ের করার খবরটি একেবারেই গুজব।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 06:28 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

অনেকেই ভেবেছিলেন, কান ফেস্টিভ্যালের পর গোপনেই কাইরিলকে বিয়ে করেছেন মল্লিকা। এমনকি এটাও ধারণা করা হয়েছিল যে, মল্লিকা আর দেশেই ফিরবেন না!

তবে বর্তমানে আমস্টারডামে অবস্থানরত মল্লিকা জানিয়েছেন, বিয়ে করলে সবাইকে জানিয়েই করবেন, “আমি সবাইকে জানাতে চাই আমার বিয়ের খবরটি সম্পূর্ণ ভুয়া। আমি কখনোই বলিনি ভারতে আর ফিরবো না! যারা এই গুজব ছড়িয়েছে তারা ভুল করেছে।”

এই বছরের শুরুতে কাইরিল-এর সাথে নিজের ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন মল্লিকা। ছবির ক্যাপশন ছিল, “প্রেমে পড়া দারুণ একটা ব্যাপার। ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসা ফিরিয়ে দিলে সেটা অসাধারণ।”

গতবছর ভালোবাসা দিবসে মল্লিকাকে একটি গাড়িও উপহার দিয়েছিলেন কাইরিল।