২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নকলের অভিযোগ ফিরিয়ে নিলেন আসিফ

২ জানুয়ারি ফেইসবুক পোস্টের মাধ্যমে প্রখ্যাত সুরকার এ.আর.রাহমানের বিরুদ্ধে তার গানের সুর ও কথা নকলের অভিযোগ করেছিলেন বাংলাদেশের শিল্পী আসিফ আকবর। একদিন পর আরেকটি পোস্টের মাধ্যমে সে অভিযোগ ফিরিয়ে নিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 08:49 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

পুরনো খবর:

আসিফের গান সরাসরি কপি করলেন এ আর রাহমান?

২ জানুয়ারি ফেইসবুক পোস্টের মাধ্যমে প্রখ্যাত সুরকার এ.আর.রাহমানের বিরুদ্ধে তার গানের সুর ও কথা নকলের অভিযোগ করেছিলেন বাংলাদেশের শিল্পী আসিফ আকবর। একদিন পর আরেকটি পোস্টের মাধ্যমে সে অভিযোগ ফিরিয়ে নিলেন তিনি।

৩ জানুয়ারির ফেইসবুক পোস্টে এ আসিফ আকবর জানিয়েছেন, তার আগের পোস্ট পড়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। বিষয়টি তার কাছে খারাপ লেগেছে। এ কারণে এ বিষয়টি নিয়ে বেশি কথা হোক তা তিনি চাইছেন না।

আসিফ আরও জানান, ‘ওকে জানু’ সিনেমার যে গানটিতে তার গানের সুর ও কথা কপি করা হয়েছে সেটি ওই সিনেমার অফিসিয়াল ট্র্যাক কিনা তা এখনো নিশ্চিত নয়। এ কারণে এ বিষয়ে করা অভিযোগ ফিরিয়ে নিয়েছেন তিনি।

এ.আর.রাহমানের মতো একজন বিশ্বনন্দিত তারকা এমন কাজ করতে পারেন না বরং তার নাম ব্যবহার করে তৃতীয় কোনো পক্ষ কাজটি করেছে-এমন সম্ভাবনার কথার জানিয়েছেন শিল্পী আসিফ আকবর।

২০০৩ সালে প্রীতমের কথা ও সুরে আসিফ আকবরের গাওয়া শ্রোতাপ্রিয় গান ‘তুমি নেই বলে’। এ গানটি আসিফের ‘উড়ো মেঘ’ অ্যালবামের অন্তর্গত। অন্যদিকে বলিউড ছবি ‘ওকে জানু’ মুক্তি পাবে ২০১৭-র ১৩ জানুয়ারি। এ ছবির একটি গান ‘তু জো নেহি’। এ দু’টি গানের কথা এবং প্রিলিউড মিউজিকের মধ্যে বেশ মিল রয়েছে।

Image
আসিফের ৩ জানুয়ারির ফেইসবুক পোস্ট:

আসিফের ৩ জানুয়ারির ফেইসবুক পোস্ট:

Image
আসিফের ২ জানুয়ারির ফেইসবুক পোস্ট:

আসিফের ২ জানুয়ারির ফেইসবুক পোস্ট: