২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের তারা ঝলমলে জন্মদিন

তিনি ভারতের সর্বাধিক জনপ্রিয় অভিনেতাদের একজন। দেখতে দেখতে সালমান খান পার করে দিলেন জীবনের ৫১ টি বসন্ত। জন্মদিনটা এবার নিজের পরিবার পরিজনের সাথেই কাটিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেমিকা লুলিয়াও। সবাই আনন্দের সাথেই উদযাপন করেছে ভাইজানের জন্মদিন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 08:11 PM

Updated : 11 Oct 2022, 09:30 PM

জন্মদিনের দিন ইন্ডিয়ান এক্সপ্রেসকে সালমান জানান, “আমার জন্মদিনে তেমন একটা প্রস্তুতি নেওয়া হয়নি। আমি তো ঘোষণা দিতে চেয়েছিলাম যে আমি দেশেই নেই! প্রতিবার আমরা ২০০-৩০০ মানুষকে দাওয়াত দেই, আর শেষ পর্যন্ত হয়ে যায় ৩০০০ মানুষ! এটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন।”

এবার কেক কাটার সময় সালমানের সাথে ছিল তার ভাতিজা আহিল। সোমবার রাত থেকেই শুরু হয় এই পার্টি। এখানে আমন্ত্রণ পেয়েছিলেন বলিউডের জনপ্রিয় সব তারকারা। ছিলেন সুশান্ত সিং রাজপুত, প্রীতি জিনটা, এশা গুপ্তা, সাজিদ নাদিয়াদওয়ালা, বিপাশা বাসু, করন সিং, জারিন খান, নীল নিতিন মুকেশ, রেমো ডিসুজা, পুলকিত শর্মাসহ আরও অনেকেই। সবাই সালমানের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন এবং তাকে শুভেচ্ছা জানান।

তবে এই অনুষ্ঠানে দাওয়াত পেয়েও আসেননি শাহরুখ খান, আমির খান, প্রিয়াংকা চোপড়া, অজয় দেবগন এবং সুনীল শেঠির মতো তারকারা।