২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জ মাইকেলের মৃত্যুতে শোকাহত এল্টন জন

বড়দিনের উৎসবের মাঝেই সবাইকে কাঁদিয়ে ওপারে চলে গিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী জর্জ মাইকেল। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো সংগীতাঙ্গনে। বন্ধুর এরকম মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না আরেক কিংবদন্তি সংগীত শিল্পী এল্টন জন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 04:58 PM

Updated : 11 Oct 2022, 09:30 PM

আইএএনএস বলছে, মাইকেল-এর মৃত্যুর সংবাদ শোনার পর শোকে মুহ্যমান হয়ে পড়েছেন এল্টন। নিজের এক টুইটে তিনি বলেন, “আমি গভীর শোকের ভেতরে আছি। আমি আমার একজন প্রিয় বন্ধুকে হারালাম। আমি আমার একজন প্রিয় বন্ধুকে হারালাম, যে ছিল একজন মহৎ, মমতাময় মানুষ, একজন মেধাবী শিল্পী।তার পরিবার এবং ভক্তদের পাশে আছি।”

Image
এলটন জন টুইট: বন্ধুর মৃত্যুতে শোকাহক এল্টন-এর টুইট

এলটন জন টুইট: বন্ধুর মৃত্যুতে শোকাহক এল্টন-এর টুইট

১৯৯২ সালে দুজন মিলে গেয়েছিলেন তুমুল জনপ্রিয় গান ‘ডোন্ট লেট দা সান গো ডাউন অন মি’। তারও অনেক আগ থেকেই একে অপরের বন্ধু ছিলেন তারা