বড়দিনের সেরা দশ সিনেমা
বছর ঘুরে আবার এসেছে বড়দিন। খ্রিষ্ট ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসবটি ঘিরে বহু বছর ধরেই মুক্তি পেয়ে আসছে বহু সিনেমা। ছুটির মৌসুমে মুক্তি পাওয়া সিনেমাগুলো ছোটদের পাশাপাশি বড়দেরও আনন্দ দিয়ে আসছে যুগ যুগ ধরে। চলুন দেখে নেওয়া যাক, ওয়াচ মোজো ডটকম-এ প্রকাশিত বড়দিনের সেরা দশ সিনেমার তালিকা।
১. ইটস আ ওয়ান্ডারফুল লাইফ
জেমস স্টুয়ার্ট ও ডোনা রিড অভিনীত এই কালজয়ী সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৪৬ সালে। এতবছর পেরিয়ে গেলেও আজও এর আবেদন এতটুকু কমেনি। সিনেমাটি পরিচালনা করেছিলেন ফ্র্যাঙ্ক ক্যাপরা। এই সিনেমার জন্য গোল্ডেন গ্লোবও পান তিনি।
২. আ ক্রিস্টমাস স্টোরি
১৯৮৩ সালে বব ক্লার্ক পরিচালিত শিশুতোষ এই সিনেমাটি অভিনয় করেছিলেন জিন শেপার্ড ও পিটার বিলিংসলি। সিনেমার ‘জিঙ্গেল বেল’ গানটি আজও বড়দিনের বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয়।
৩. হোম অ্যালোন
১৯৯০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি সম্ভবত বড়দিনের সেরা সিনেমা। বাসায় একা ফেলে যাওয়া একটি ছোট্ট বাচ্চা কীভাবে ডাকাতদের হাত থেকে নিজের বাড়িকে রক্ষা করে সেই কাহিনিই তুলে ধরা হয়েছে এখানে। ক্রিস কলাম্বাস পরিচালিত সিনেমাটিতে কেভিন চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিলেন ম্যাককলি কালকিন। পরবর্তীতে এই সিনেমার ২টি সিকুয়াল বের হয়।
৪. আ ক্রিসমাস ক্যারল
১৯৩৮ সালে মুক্তি পাওয়া সিনেমাতে অভিনয় করেছিলেন রেজিল্যান্ড ওয়েন ও জিন লকহার্ট। তুমুল জনপ্রিয় এই সিনেমাটি পরিচালনা করেছিলেন এডউইন ম্যারিন।
৫. এলফ
জন ফ্যাভারু পরিচালিত সিনেমাতে অভিনয় করেছেন উইল ফ্যারেল, জেমস কানসহ আরও অনেকে। ২০০৩ সালে মুক্তি পাওয়া কমেডি ধাঁচের সিনেমাটি সেই সময় বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল।
৬. ন্যাশনাল লাম্পুনস ক্রিস্টমাস ভ্যাকেশন
১৯৮৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন জেরেমিয়া চেচিক। মূল চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছেন চেভি চেজ। এছাড়াও ছিলেন র্যান্ডি কুইড, বেভারলি ডি অ্যাঞ্জেলো।
৭. মিরাকল অন ফোর্টি সেভেন স্ট্রিট
১৯৪৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পরিচালনায় ছিলেন জর্জ স্টেওন। মৌরিন ও’হারা এবং নাটালি উড অভিনীত সিনেমাটি আজও ভক্তদের কাছে সমান জনপ্রিয়।
৮. স্ক্রুজ
১৯৮৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন রিচার্ড ডোনার। সিনেমার ‘পুট এ লাভ ইন ইওর লিটিল হার্ট’ গানটি আজও মানুষের হৃদয়ে জায়গা করে আছে।
৯. দ্য সান্তা ক্লজ
১৯৯৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পরিচালনায় ছিলেন জন প্যাসকুইন। মূল চরিত্রে অভিনয় করেছেন টিম অ্যালেন ও স্কট ক্যালভিন। পরবর্তীতে সিনেমাটির আরও দুটি সিকুয়াল বের হয়েছিল।
২০০০ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন রন হাওয়ার্ড। সিনেমায় অভিনয় করেছেন জিম ক্যারি, বিল ইরুইন, মলি শ্যাননসহ আরও অনেকে। শিশুতোষ এই সিনেমাটি আজও মুগ্ধ করে দর্শকদের।
