বিটিভির জন্মদিন উদযাপন চ্যানেল আই প্রাঙ্গনে
২৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন পথ চলার ৫৩ বছরে পদার্পন করল। এ উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই প্রতিবারের মতো এবারও আয়োজন করে ‘গানে গানে সকাল শুরু’শীর্ষক ভিন্নধর্মী এক অনুষ্ঠানের। অনুষ্ঠানে বিটিভিরপুরনো কলাকুশলী ও প্রবীন শিল্পীদের সম্মিলন ঘটে।
চ্যানেল আই প্রাঙ্গণের চেতনা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকে উপস্থিত হন বিটিভির প্রবীন শিল্পী ওকলাকুশলীরা। অনুষ্ঠানের শুরু হয় রেজওয়ানা চৌধুরী বন্যার গান দিয়ে। গান পরিবেশনের পাশাপাশি বিটিভির শুরু থেকেকাজ করা শিল্পী ও কলাকুশলীরা স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সচিব মুর্তজা আহমেদ, বিটিভি’র মহাপরিচালক হারুন রশীদ, বিটিভির সাবেকমহাপরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকী, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, মিনারা জামান, ড. এনামুল হক, চ্যানেলআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, আতাউর রহমান, সুবর্ণামুস্তাফা, আফজাল হোসন, সংগীতশিল্পী খালিদ হোসেন, আজাদ রহমান, ইন্দ্রোমোহন রাজবংশী, মোস্তফা জামান আব্বাসী,টিভি ব্যক্তিত্ব আলী ইমাম, বরকত উল্লাহ, মহিউদ্দিন ফারুক, কামাল লোহানী, আবদুল মান্নান, আনোয়ারা সৈয়দ হক,সম্পাদক আবেদ খান, আবদুন নূর তুষার-সহ সাংস্কৃতিক অঙ্গণের গুণীশিল্পীরা।
চ্যানেল আইয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন-বিটিভি দেশের প্রত্যেকটি মানুষের টেলিভিশন, মানুষদের মনের কথা বলে ও বিনোদনের খোরাক জোগায় বিটিভি’।
মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্মের পরের বছর সরকারি প্রতিষ্ঠান হিসেবে দেশ, মাটি ও মানুষের কথা বলার প্রত্যয়নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিভিশন। শুরুতে পাইলট প্রকল্প হিসেবে, সে সময় ডিআইটি ভবন থেকে স্বল্প সময়ের জন্য সাদাকালো সম্প্রচার হতো।
তিন বছর পর স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে বিটিভি। ১৯৭৫-এর ৯ ফেব্রুয়ারি বিটিভি রামপুরায় স্থানান্তরিত হয়। ১৯৮০ সালে দর্শকদের রঙিন পর্দা উপহার দেয়ার মাধ্যমে নতুন যুগে পা রাখে বিটিভি। এখন বিটিভি ওয়ার্ল্ড-এর মাধ্যমে দেশের বাইরেও নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংবাদের জন্য বাংলাদেশ টেলিভিশন ২০০১ সালে এবিইউ-এর সাহায্যে একটি ডিজিটাল গ্রাউন্ড স্টেশন স্থাপন করে।
