২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার ক্রাইমের শিকার বান্নাহ-সানিয়া দম্পতি!

টিভি নাটক নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ ও তার সহধর্মীনী সানিয়া আফরিন সাইবার অপরাধের শিকার হয়েছেন। এরই মধ্যে বিষয়টি নিয়ে আইনী পদক্ষেপও গ্রহন করেছেন বান্নাহ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 11:36 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

এ প্রসঙ্গে বুধবার বিকেলে গ্লিটজকে বান্নাহ বলেন, “আমি মঙ্গলবার এই ব্যাপারে বাংলাদেশ পুলিশের অনলাইন অ্যাপস ‘হ্যালো’ সিটি ব্যবহার করে রাজধানীর আদাবর থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেছি। আর আমি অবশ্যই মামলা করবো। এটা যদি কোন গ্রুপ কিংবা কোন ব্যক্তির কাজ হয়ে থাকে তাহলেও আমি এর শেষ দেখে ছাড়বো।”

সম্প্রতি ইন্টারনেটে বান্নাহ দম্পতির ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপ এবং পেজ এ নোংরা পোস্ট প্রকাশিত হলে বিষয়গুলো এই দম্পতির নজরে আসে। পরবর্তীতে তারা উভয়েই এই বিষয়ে নিজেদের বক্তব্য তাদের ফেইসবুক প্রোফাইলে স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করেন। একইসঙ্গে তারা আইনের আশ্রয় নেন।

এর পুরো বিষয়টি নিয়ে মঙ্গলবার মাবরুর রশিদ বান্নাহ একটি স্ট্যাটাস দিয়েছিলেন।

স্ট্যাটাসে লেখা ছিল, “আমার ফেসবুকের সকল বন্ধু আর আমার ফলোয়ারদের দৃষ্টি আকর্ষন করছি... আমি এবং আমার স্ত্রী সানিয়া আফরিন সাইবার ক্রাইম এর শিকার হয়েছি। কেউ বা কারা আমাদের ক্ষতি করবার জন্য ফেসবুকের কিছু আজেবাজে গ্রুপ এ নোংরা পোস্ট করছে। যার সাথে আমাদের দুজনের নূন্যতম কোনো সম্পর্কই নাই।”

তিনি আরও লিখেন, “আমি আমার সকল ফেইসবুক ফলোয়ার এবং বন্ধুদের কাছে সহায়তা চাচ্ছি ক্রিমিনাল গুলো'র যেকোন ট্রেস দিতে। আমি প্রমিজ করছি আমি ক্রিমিনাল গুলির একটাকেও ছাড়ব না। আইন শৃঙ্গলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে আমি সব ক্রিমিনালগুলিকে একটা একটা করে জেলের ভাত খাওয়াবোই খাওয়াবো। প্লিজ আপনারা এ সময়টায় আমার আর সানিয়ার পাশে থাকুন।”

একইভাবে পুরো বিষয়টি নিয়ে একই দিনে (মঙ্গলবার) বান্নার স্ত্রী সানিয়া আফরিনও এক স্ট্যাটাসে নিজের অবস্থার তুলে ধরেছেন।

২০১১ সালে নিজের প্রথম ফিকশন ‘ফ্ল্যাশব্যাক’ দিয়ে নির্মাণের যাত্রা শুরু করেন মাবরুর রশিদ বান্নাহ। পরবর্থতে ‘এলিয়েন ও রুম্পার গল্প’, ‘ফায়ারফ্লাই’, ‘পে ব্যাক’, ‘আফটার ম্যারেজ’, ‘সুপারম্যান’, ‘নাইন এন্ড আ হাফ’-এর মতো নাটক তৈরি করে আলোচনায় আসেন তিনি।