২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৃজিতের সিনেমায় গাইবেন আশা ভোঁসলে!

একসময়ে নিয়মিত বলিউডের গানে কণ্ঠ দিয়েছেন। তবে গানের জগতে বর্তমানে অনেকটাই অনিয়মিত হয়ে গিয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে।এবার জানা গেলো, সৃজিত মুখার্জির সিনেমা ‘বেগমজান’ এর একটি গানে কণ্ঠ দেবেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 09:48 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বিদ্যা বালন অভিনীত ‘বেগমজান’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন আনু মালিক।

প্রায় ১০ বছর পর আশার জন্য গান তৈরি করতে পেরে দারুণ আনন্দিত তিনি, “বিদ্যা অভিনীত সিনেমাটিতে আশাজি গান গেয়েছেন। এটা দারুণ একটাব্যাপার। এটা না দেখলে আসলেই বিশ্বাস হবে না মানুষের। আশা ভোঁসলে আমার গানে কণ্ঠ দিয়েছেন ,এটা আমার জন্য গৌরবের ব্যাপার। তিনি আমাকে বলেছিলেন, “আনু তুমি আমাকে জীবনের নতুন দর্শন দেখিয়েছো”। আমি খুব আবেগ প্রবন হয়ে গিয়েছিলাম। ”

অথচ এই সিনেমার সংগীত পরিচালনায় থাকার কথাই ছিল না আনুর। তবে সৃজিত-এর কথাতেই তাকে সুযোগ করে দিয়েছেন প্রযোজকরা।

আনু তাই সৃজিত-এর ওপর কৃতজ্ঞ, “মহেশ এবং মুকেশ ভাট বেগমজানের প্রযোজনাতে আছেন, কিন্তু আমি সিনেমাতে প্রথমে সুযোগ পাইনি। পরে সৃজিততাদের জিজ্ঞেস করেছিলেন, “কে ‘রিফিউজি’ সিনেমাতে ‘অ্যায়সা লাগতা হ্যায়’ গানটি তৈরি করেছিল?” আমি সৃজিতের কাছে সত্যিই কৃতজ্ঞ।”

সিনেমাতে আরও কণ্ঠ দিচ্ছেন সনু নিগাম, রাহাত ফাতেহ আলি খান, শ্রেয়া ঘোষাল এবং আনুর মেয়ে আনমোলি। সৃজিত-এর ‘রাজকাহিনী’-র হিন্দি ভার্সনহিসেবে তৈরি করা হচ্ছে ‘বেগমজান’। দেশভাগের কাহিনী নিয়ে তৈরি করা ‘রাজকাহিনী’ দারুণ সাড়া ফেলেছিল মুক্তির পর।