২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিনার ছেলের ছবিটি ভুয়া?

ফুটফুটে এক পুত্র সন্তানের মা হয়েছেন ভারতীয় অভিনেত্রী কারিনা কাপুর- এই ঘটনার ৪৮ ঘন্টাও পেরোয়নি। এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে নবজাতকসহ কারিনার একাধিক ছবি। তবে সেই ছবি নিয়ে এবার উঠেছে নানান প্রশ্ন। আদৌ কি এটা কারিনাপুত্র তৈমুর?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 07:02 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কারিনার মুখপাত্র বলছে, যে ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটা আসলে কারিনা নন! যদিও ছবিতে দেখা যায়, কারিনার বালিশে ব্রিচ হাসপাতালের চিহ্ন; এই হাসপাতালেই জন্ম নিয়েছে পাতৌদি পরিবারের সর্বকণিষ্ঠ সদস্য।

এদিকে সাইফিনার সন্তান জন্মের পরপরেই বলিউডের বিখ্যাত সব তারকারা তাদের শুভকামনা জানিয়ে টুইট করেন। এই তালিকায় ছিলেন করন জোহার, সোনম কাপুর, মালাইকা আরোরা খান, সাইফ- এর সাবেক পত্নী অমৃতা আরোরাসহ অনেকেই, কারিনা-র সন্তানকে ‘জুনিয়র নবাব’ উপাধি দেন তারা। সন্তান জন্মের খবর নিশ্চিত করে কারিনা-র বাবা রানধীর কাপুর জানিয়েছিলেন, “আমরা সবাই খুব খুশি। কারিনা এবং বাচ্চা দুজনই সুস্থ আছে। সবাই দারুণ উচ্ছ্বসিত এই ঘটনায়।

পুরো কাপুর এবং খান পরিবার সন্তান প্রসবের আগে কারিনার পাশে ছিলেন। মঙ্গলবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন কারিনা।