২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তদের জন্য সালমানের জন্মদিনের উপহার!

কিছুদিন আগেই জানিয়েছিলেন, নিজের ৫১ তম জন্মদিনে ভক্তদের জন্য ‘বিশেষ উপহার’ নিয়ে আসছেন সালমান খান। এবার রহস্যের জট খুললেন তিনি নিজেই। জানালেন, ২৭ ডিসেম্বরে নিজের ব্যক্তিগত অ্যাপ-এর উদ্বোধন করবেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 07:51 PM

Updated : 12 Apr 2022, 03:32 AM

সোমবার সকালে এ নিয়ে টুইট করেন সালমান। বলেন, এই অ্যাপ থেকে তার গতিবিধি সম্পর্কে সবকিছুই জানতে পারবেন সালমান-ভক্তরা।

এর আগে সালমানেরই ‘প্রেম রতন ধন পায়ো’র সহ-অভিনেত্রী সোনম কাপুর নিজের অ্যাপ প্রকাশ করেছিলেন। সেটাই ছিল বলিউডি তারকাদের নিজের নামে অ্যাপ চালু করার প্রথম ঘটনা। পরবর্তীতে এই পথে হাঁটেন অভিনেত্রী সানি লিওনি।

নিজের জন্মদিনের উৎসব এবার বেশ ঘটা করেই পালন করবেন সালমান। তবে সেই উৎসবে যোগ দিতে পারবেন না তার দীর্ঘদিনের বন্ধু আমির খান; পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে রেখেছিলেন আগেই। তবে শাহরুখ খান সহ হিন্দি সিনেজগতের অন্য তারাদের আলোয় ঝলমল করে উঠবে সালমানের জন্মদিন- এমনটাই জানিয়েছে মুম্বাই মিরর।