২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিক্যাপ্রিও, অনিস্টোনদের পেছনে ফেললেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়ার দিনকাল একটু বেশিই ভালো যাচ্ছে আজকাল। ভারত ও ভারতের বাইরে-দুই জায়গাতেই সমান গতিতে এগিয়ে চলছেন তিনি। এবার তার সাফল্যের ঝুলিতে যুক্ত হলো আরেকটি পালক। আইএমডিবির সবচেয়ে জনপ্রিয় তারকাদের তালিকায় তিনি উঠে এসেছেন ৫৫ তম স্থানে। পেছনে ফেলেছেন জেনিফার অ্যানিস্টন, এমা ওয়াটসন, লিওনারদো ডিক্যাপ্রিও, জনি ডেপদের মতো হলিউড তারকাদের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 06:00 PM

Updated : 12 Apr 2022, 03:32 AM

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ২০১৫ সালে এই তালিকার ২৭৭ তম স্থানে থাকা প্রিয়াঙ্কা এই বছর দারুণভাবে এগিয়ে এসেছেন। বলিউডের পাশাপাশি হলিউডেও দারুণ জনপ্রিয় হয়েছেন এই বছরে। নিজের প্রথম ইংরেজি সিরিয়াল ‘কোয়ান্টিকো’তে মূল চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। কিন্তুদিন আগে মুক্তি পাওয়া ‘বেওয়াচ’-এর ট্রেইলারেও দারুণ লেগেছে তাকে। এসবের কারণেই তার জনপ্রিয়তা এত বৃদ্ধি পেয়েছে বলে ধারনা করা হচ্ছে।

তালিকায় প্রিয়াঙ্কার পরেই আছেন জেনিফার অ্যানিস্টোন, তার অবস্থান ৫৬তম। এমা আছেন ৬৩ তম স্থানে, লিওনার্দো হয়েছেন ৭৭তম, জনি ডেপ আছেন ৮১ নাম্বার স্থানে।

দুঃখজনকভাবে তালিকায় নেই আরেক ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ু্কোণ। তালিকার শীর্ষে আছেন আলজেরিয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী সোফিয়া বউটেলা।