২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে ‘জন্মসাথী’র প্রদর্শনী

স্বাধীনতা উত্তর বাংলাদেশে জন্ম নেওয়া যুদ্ধ শিশুদের নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘জন্মসাথী’। শবনম ফেরদৌসী পরিচালিত এই প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হয় চলতি বছরের মার্চে। মাঝে কিছুদিন বিরতির পর এবার  বিজয়দিবস ‍উপলক্ষে চট্টগ্রামে প্রদর্শিত হবে এটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 09:04 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

এ ব্যাপারে নির্মাতা বলেন, “২০১৬ সালের মার্চে স্টার সিনেপ্লেক্সে এবং একাত্তর টিভিতে উদ্বোধনী প্রদশর্নীর পরে ‘জন্মসাথী’ চলচ্চিত্রটি আর কোথাও প্রদর্শণ করা হয়নি। এমনকি কোনো চলচ্চিত্র উৎসবেও অংশ নেয়নি এই প্রামাণ্যচিত্রটি। ইচ্ছে ছিলো বছর জুড়ে বাংলাদেশের বিভাগীয় শহর ও জেলায় ছবিটি ঘুরে ঘুরে দেখানোর। নানা জটিলতায় তা আর করা হয়ে ওঠেনি।”

১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দেড় ঘন্টা ব্যাপি প্রামান্যচিত্রটির দুটো প্রদর্শনী। সকাল ১১টায় চট্রগ্রামের থিয়েটার র্আট  ইন্সটিটিউটে প্রদর্শিত হবেপ্রথম শো। একইদিন রাত ৮টায় চট্টগ্রামের ডিসি হিল চত্বরের বিজয় উৎসবেও দেখানো হবে এটি। 

এছাড়াও ১৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় বিস্তার আর্ট কমপ্লেক্সে এবং ১৮ ডিসেম্বর বিকাল ৩টায় চট্টভগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে এটি প্রদর্শিত হবে।

২০১৭ সালে বছরের শুরুতে প্রামাণ্যচিত্রর বেশকিছু প্রদর্শনী হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন শবনম ফেরদৌস। এছাড়াও প্রতিমাসেপ্রামাণ্যচিত্র নিয়ে সারাদেশের বিভিন্ন জেলায় ভ্রমণের পরিকল্পনাও করছেন তিনি।