দৃষ্টি প্রতিবন্ধী ভক্তের নাচ দেখে মুগ্ধ হৃতিক!
সম্প্রতি মুক্তি পেয়েছে হৃতিক রোশন অভিনীত ‘কাবিল’ সিনেমাটির ট্রেইলার। এতে একজন দৃষ্টি প্রতিবন্ধীর চরিত্রে দেখা গেছে তাকে। এরই মাঝে জনপ্রিয় এ সিনেমার ‘কাবিল হু’ গানটিতে নেচে একটি ভিডিও টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন হৃতিকের এক দৃষ্টি প্রতিবন্ধী ভক্ত!
সাইজা নামে এক দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী তার টুইটারে ‘কাবিল হু’ গানটিতে নেচে তার ভিডিও শেয়ার করেন।
ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, “এ ভিডিওটি আমি হৃতিক রোশনের উদ্দেশে শেয়ার করলাম।আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী আর ‘কাবিল’-এ হৃতিক-এর অভিনয় আমাকে অণুপ্রাণিত করেছে।”
সাইজা: হৃতিক রোশনের অভিনয় অণুপ্রাণিত করেছে এই দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে
