২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে ছাড়াই সন্তান চাই সালমানের!

ভারতের অন্যতম আকাঙ্খিত ‘কুমার’ তিনি। বিয়েটা কবে করছেন- এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে হয়রান গোটা গণমাধ্যম। সেই সালমান খানই কিনা বললেন, শুধু একটা সন্তান চাই তার, আর এজন্য বিয়ের কোনো দরকার নেই!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 10:08 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

সম্প্রতি এক সাক্ষাৎকারে কবে বিয়ে করছেন, এমন প্রশ্নের উত্তরে সালমান বলেছেন, “ভবিষ্যতে সন্তান চাই; তবে এর জন্য বিয়ের কোনো প্রযোজন দেখি না।”

এদিকে, করন জোহরের সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করন’-এ সালমান সম্প্রতি হাজির হয়েছিলেন তার দুই ভাই, আরবাজ আর সোহেলকে নিয়ে। করন-এর সঙ্গে নানা হাসি-ঠাট্টায় সময় পার করেছেন তিন ভাই; তবে সেসব ঠাট্টার মাঝেও সালমানের যৌনজীবনের গোপন কথার হাড়ি হাটের একেবারে মধ্যখানে ঠিকই ভেঙে দিয়েছেন তারা।

র‌্যাপিড ফায়ার রাউন্ডে করন আরবাজ খানকে প্রশ্ন করেন সালমান খান এবং যৌনতা নিয়ে। উত্তরে তিনি বলেন, সালমান দৈহিক সম্পর্ক ছাড়া একমাসও নাকি থাকতে পারবেন না।

অথচ’ এই অনুষ্ঠানেরই আগের মৌসুমে সালমান বলেছিলেন, তিনি আক্ষরিক অর্থেই একজন ‘কুমার’!

সালমানের সেই ‘কুমারত্ব’ এখন কোথায়- এই প্রশ্নই এখন সবার মনে!