টুইটারে শাহরুখ-সানি লিওনির কথপোকথন ভাইরাল
টুইটারে ভারতীয় অভিনেতা শাহরুখ খান এবং অভিনেত্রী সানি লিওনির একটি কথোপকথন ভাইরাল হয়ে গিয়েছে। ওই কথপোকথনে নিজেদের অভিনীত নতুন সিনেমা নিয়ে একে অপরকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
গুঞ্জনটা শোনা যাচ্ছিলো অনেক আগে থেকেই। শাহরুখ খান অভিনীত ‘রাইস’ সিনেমায় নাকি থাকছেন সানি লিওনি! বহুল প্রতীক্ষিত সিনেমাটির ট্রেইলার মুক্তির পর থেকেই হইচই ফেলে দিয়েছে সর্বত্র। প্রায় ৩ মিনিটের এই ট্রেইলারে মাত্র কয়েক সেকেন্ডের জন্যই দেখা গিয়েছে সানিকে। কিন্তু এতেই ভক্তদের প্রত্যাশা বেড়ে গিয়েছে কয়েকগুণ। সিনেমাটিতে ‘লায়লা ও লায়লা’ গানে নাচতে দেখা যাবে তাকে। আর এই কারণেই শাহরুখকে হৃদয়য়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়েছেন সানি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, হাই ভোল্টেজ এই সিনেমাতে সুযোগ করে দেয়ার জন্য টুইটে কিং খানকে ধন্যবাদ জানিয়েছেন সানি।
তিনি লিখেছেন, “কিছু মানুষ আছে যারা বিনোদন জগতে আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, শাহরুখ খান তেমনই একজন! ধন্যবাদ! সিনেমায় সুযোগ করে দেওয়ার জন্য রাহুল স্যারকেও ধন্যবাদ।”
শাহরুখও বরাবরেই মতোই দারুণভাবে জবাব দিয়েছেন এই টুইটের, “তুমি একটু বেশিই বাড়িয়ে বলছ সানি। তোমাকে অনেক ধন্যবাদ ‘রাইস’ সিনেমাকে এতকিছু দেওয়ার জন্য। সবসময় হাসিখুশি থেকো!”
১৯৮০ সালে মুক্তি পাওয়া 'কুরবানি' সিনেমায় 'লায়লা ও লায়লা' গানের মাধ্যমে পর্দা কাপিয়েছিলেন জিনাত আমান। এরপর 'শুটআউট অ্যাট ওয়াডালা' সিনেমাতে একই গানে নেচেছিলেন সানি।
২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘রাইস’। সিনেমায় আরও থাকছেন নওাজউদ্দিন সিদ্দিকি এবং নবাগত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।
