জয়লালিতার মৃত্যুতে শোকাহত ভারতের বিনোদন জগৎ
তামিল নাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়লালিতার মৃত্যুতে বলিউডজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রথম জীবনে রূপালি পর্দার নায়িকা হিসেবেই বিখ্যাত হওয়া এই রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রজনীকান্ত, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, হেমা মালিনী, এ আর রেহমান-এর মতো তারকারা।
অমিতাভ বচ্চন তার টুইটার পোস্টে লিখেছেন, “তার প্রস্থানে গভীর সমবেদনা জানাই। তিনি ছিলেন এ যুগের অন্যতম সাহসী ও শক্তিশালি নারী।”
শাহুরখ খান লিখেছেন, “তার অকাল প্রয়াণের খবরে খুবই কষ্ট পেয়েছি। তার আত্মার শান্তি কামনা করছি।”
অস্কারজয়ী সংগীত তারকা এ আর রেহমান লিখেছেন, “তার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাই। আমাদের সকলের প্রিয় নেত্রী ‘পুরাতচি তালাইভি জয়লালিতা’, আপনার কথা আমাদের সব সময় মনে পড়বে।”
অভিনেত্রী হেমা মালিনি লিখেছেন, “তামিল নাড়ু তাদের প্রিয় এক নেত্রীকে হারালো। তিনি ছিলেন এমন একজন যিনি কিনা পুরুষতান্ত্রিক দাপদের মাঝেও একজন শক্তিশালি নারী হিসেবে নিজের অবস্থানকে ধরে রাখতে পেরেছিলেন।”
অভিনেতা প্রভু দেবা লিখেছেন, “আপনার দ্বারা নানাভাবে অণুপ্রাণিত হয়েছি আমরা। আপসাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবো সব সময়।”
চিত্র পরিচালক রাম গোপাল ভার্মা তার টুইটার বার্তায় লিখেছেন, “আমি জীবনে একবারই একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলাম আর জয়লালিতা ‘আম্মা’র কাছ থেকে ‘কাশানা কাশানাম’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার প্রহণ করেছিলাম।”
তামিল চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা রাজনিকান্ত এ প্রয়াত নেত্রীর প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া তামিল অভিনেতা বিজয় ও ধানুশও তাদের শোক বার্তা লিখেছেন জয়লালিতার স্মৃতির উদ্দেশ্যে।
