২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যখন মোদীর চেয়েও জনপ্রিয় সানি লিওনি!

টানা পঞ্চমবারের মতো ইন্টারনেটে সবচেয়ে বেশিবার খোঁজা ভারতীয় তারকা হিসেবে নির্বাচিত হলেন সানি লিওনি। ‘জিসম টু’ দিয়ে বলিউডে অভিষিক্ত হওয়া এই অভিনেত্রী এই যাত্রায় এবার পেছনে ফেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অভিনেতা সালমান খানকেও। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2016, 06:12 PM

Updated : 12 Apr 2022, 03:26 AM

প্রতি বছর ইয়াহু ইন্ডিয়া এই তালিকা প্রকাশ করে। এখানে ইন্টারনেটে সবচেয়ে বেশিবার খোঁজা তারকাদের তালিকা প্রকাশ করা হয়। গত চার বছর ধরেই তালিকার শীর্ষে আছেন সানি। এবারও তার ব্যতিক্রম হয়নি। পর্দা ও পর্দার বাইরে নানা শো তে তার উপস্তিতি ভারতে তাকে করে তুলেছে আরও জনপ্রিয়।

পুরুষদের মধ্যে এই তালিকার শীর্ষে আছেন সালমান খান। গতবারের মতো এবারও ‘বিগ-বস’ উপস্থাপনা করছেন দাবাং খান। তার ঠিক পেছনেই আছেন কমেডি অভিনেতা কাপিল শর্মা। এরপর আছেন আমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং আমির খান।

নারীদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন বিপাশা বসু। চলতি বছরে কারান সিং গ্রোভারের সঙ্গে তার বিয়ের ঘটনাই তাকে এত উপরে নিয়ে এসেছে মনে মনে করা হচ্ছে। এর পরেই আছেন দিপিকা পাড়ুকোণ, হলিউডি ছবি ‘ট্রিপল এক্স’-এ অভিনয়ের মাধ্যমে আলোচনায় ছিলেন তিনি বছরজুড়েই।

চতুর্থ স্থানে আছেন ক্যাটরিনা কাইফ। রানবির কাপুরের সঙ্গে প্রেমের অবসানের এই বছর বারবার শিরোনামে এসেছেন তিনি।