২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানে গানে কণা ও পিন্টুর আড্ডা

শনিবার রাত ১২টায় দুটি বেসরকারি রেডিওতে প্রচার হবে কণ্ঠশিল্পী কণা ও পিন্টু ঘোষের অংশগ্রহনে আড্ডানুষ্ঠান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2016, 07:18 PM

Updated : 12 Apr 2022, 03:26 AM

শনিবার সন্ধ্যায় গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন কণা।

রেডিও টুডে এবং রেডিও ঢাকা এফ এম একযোগে তাদের নিয়ে অনুষ্ঠানটি প্রচার করবে।

অনুষ্ঠান প্রসঙ্গে কণা বলেন, “এই অনুষ্ঠানে আমরা গান গাইব। আড্ডা দেব। আর পিন্টুর সঙ্গে আড্ডা কিংবা গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কোনো কিছু নিয়েই পরিকল্পনা নেই। অনুষ্ঠানে উপস্থিতির সময়ই আমরা গল্পের পাশপাশি গান গাইব।”

রেডিও টুডের অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আরজে সাব্বির এবং রেডিও ঢাকা এফ এম –এর অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অদিতি।

ছবি: কণ্ঠশিল্পী কণার ফেইসবুক পেইজ থেকে নেওয়া