২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করছেন কেটি পেরি-অরলান্ডো ব্লুম?

তাদের প্রেমের খবরটা আর চাপা নেই। অনেকদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন কেটি পেরি-অরলান্ডো ব্লুম জুটি। তবে খুব তাড়াতাড়িই হয়তো গাঁটছাড়া বাঁধতে যাচ্ছেন দুজন। এক অভিসারে পেরির আঙ্গুলে বড়সড় একটা হীরার আংটি দেখার পর থেকেই গুজবটির পালে হাওয়া লেগেছে।

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2016, 05:42 PM

Updated : 12 Apr 2022, 03:26 AM

এন্টারটেইনমেন্ট টুডে জানায়, নিউ ইয়র্কের ‘দা পোলো বার’-এ অভিসারে গিয়েছিলেন দুজন। পেরি-এর পরনে ছিল ন্যুড কালার কোট, ধুসর স্যুট এবং লাল বেল্ট। ব্লুম- এর পাশে গল্প করার সময়ে তার হাতে ওই আংটি লক্ষ্য করা যায়। এক প্রতক্ষদর্শী জানান, তাদেরকে খুবই সুখী মনে হচ্ছিল!

পেরি-ব্লুম জুটি এই বছরের শুরুতে প্রেমপর্ব শুরু করেন। ২০১৩ সালে স্ত্রী মিরান্ডা কার-এর সাথে বিচ্ছেদ হয় ব্লুম-এর, জন মেয়ার-এর সাথে প্রেমের সম্পর্ক ছিন্ন করেন পেরিও।

যদিও এই ব্যাপারে দুজনের কেউই মুখ খোলেননি।