২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয়বারের মতো মা হলেন মিলা কিউনিস

তারকা দম্পতি মিলা কিউনিস ও অ্যাশটন কুচারের ঘরে জন্ম নিয়ছে তাদের দ্বিতীয় সন্তান। ৩০ নভেম্বর, বুধবার একটি ছেলে সন্তানের বাবা-মা হন এই দম্পতি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2016, 05:15 PM

Updated : 12 Apr 2022, 03:26 AM

বিয়ের পাট চুকিয়েছিলেন ২০১৫ সালের বছর জুলাইতে আর বছর ঘুরতেই ঘরে এলো নুতন অতিথি। এ মুহুর্তে তাই বেশ আনন্দময় সময়ই পার করছেন এ তারকা জুটি। পিপল ম্যাগাজিন জানায়, অক্টেবরেই সন্তান হওয়ার কথা গণমাধ্যমকে জানান এ জুটি। সে সময় বাচ্চার লিঙ্গ কি হবে রহস্যের ছলে তাও জানিয়ে দিয়েছিলেন হবু পিতা অ্যাশটন কুচার!

কিউনিস-এর গর্ভের সন্তানকে দেখিয়ে দু’বছর বয়সি কন্যা ইসাবেলকে কুচার বলেছিলেন, “তোমার ছোট ভাই”। সে সময় সাংবাদিকদের সন্তান নিয়ে তাদের ভাবনার জানান এ দম্পতি।

মিলা কিউনিস তখন বলেছিলেন, “সন্তানদের কী শিক্ষা দিয়ে বড় করা হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সব সময় চাই আমার সন্তানরা যাতে বোকা এবং অলস না হয়। তারা যেন অর্থের মূল্য বুঝতে পারে সেজন্যে ছোটবেলা থেকেই তাদের রোজগার করে চলার ব্যাপারে শিক্ষা দিয়েছি।”

এ সময় ঠাট্টা করে কিউনিস আরো বলেন, “সন্তানদের সব সময় একটা কথাই শেখাবো যে তোমাদের বাবা-মায়ের অনেক অর্থ থাকতে পারে তবে তোমাদের কিন্তু কিছুই নেই! তাই এটা তোমাদের উপার্জন করা শিখতে হবে।”