হেইজেলকে সঙ্গী করে দ্বিতীয় ইনিংস শুরু যুবরাজের
নাম তার যুবরাজ সিং। কিন্তু বিয়েটা তিনি করলেন খুব সাদামাটা ভাবেই। মডেল ও অভিনেত্রী হেইজেল কিচ-এর সঙ্গে নিজের জীবনের দ্বিতীয় ইনিংসের জুটি বাধলেন ভারতের এই ক্রিকেট তারকা।
বুধবার পাঞ্জাবের ফাতেহগড় সাহিব জেলায় এই বিয়ে অনুষ্ঠিত হয়। শিখ ধর্মের সব রীতিনীতি মেনেই চণ্ডীগড়ের 'আনন্দ গরাজ' নামক গুরুদুয়ারায় বিয়ে সম্পন্ন হয়। যুবরাজ পড়েছিলেন লাল শেরওয়ানি, সাথে ছিল ক্রিম চুরিদার, মাথায় ছিল পাগড়ি। কনে হেইজেল-এর পরণে ছিল ভারী কাজের কমলা লেহেঙ্গা, মেরুন চোলি আর মাথায় ছিল লাল দোপাট্টা।
