‘আশপাশে শুধু মেয়েরা থাকলেই ভালো হত!’
সামনেই মুক্তি পাচ্ছে শাহরুখ খান ও আলিয়া ভাট অভিনীত ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমাটি। এ মুহূর্তে ছবির প্রচারে কাজে বেশ ব্যস্ত রয়েছেন দুজন। এরই মধ্যে গণমাধ্যমকে শাহরুখ জানালেন, পুরুষসঙ্গের চেয়ে নারীসঙ্গই নাকি বেশি ভালো লাগে তার!
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, “এ পৃথিবীটা এতো সুন্দর তার প্রধাণ কারণ হলো এতে সুন্দর সুন্দর মেয়েরা বাস করে!”
এ সময় তার রসিকতায় হেসে ওঠেন পাশে থাকা আলিয়া ভাট ও ‘ডিয়ার জিন্দেগি’র নির্মাতা গৌরি শিন্ডে।
শাহরুখ আরও বলেন, “নারীরা অনেক কোমল ও সংবেদনশীল হয়ে থাকে। এ কারণে তাদের সান্নিধ্য আমার বেশি ভালো লাগে। মাঝে মাঝে মনে হয়, আমার আশপাশে শুধু মেয়েরা থাকলেই ভালো হত!”
শাহরুখের এ নারীপ্রীতির কখা এর আগে কখনো শোনা যায়নি। তবে কি আলিয়া ও গৌরির সান্নিধ্যে এসেই এমন উপলব্ধি হলো তার?
শাহরুখ বলেন, “আমি বরাবরই এমন রমণীভক্ত। এমনকি পুরুষ প্রধান চরিত্রের চেয়ে নারী প্রধান সিনেমায় অভিনয় করতে বেশি ভালো লাগে আমার!”
নতুন সিনেমা ‘ডিয়ার জিন্দেগি’তে নারী চরিত্রগুলোকে বেশি প্রাধান্য দেয়া হয়ে বলে জানান এ তারকা।
