২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যাকে মঞ্চে দেখতে চান শাবানা আজমি!

নিজের ক্যারিয়ারে মঞ্চনাটকে অভিনয় করেছেন বহুবার। দর্শক, সমালোচক দুই পক্ষেরই প্রশংসা কুড়িয়েছেন গুণী অভিনেত্রী শাবানা আজমি। এবার তিনি বললেন, বলিউডের বর্তমান যুগের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানকে মঞ্চে দেখতে চান তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 10:17 PM

Updated : 12 Apr 2022, 03:21 AM

হিন্দুস্তান টাইমস জানায়, সদ্যই আলিক পাদামাসি-এর ‘ব্রোকেন ইমেজ’ নাটকে অভিনয় করা শাবানা বিদ্যার ভূয়সী প্রশংসা করে মঞ্চে অভিনয়ের আহবান করেন তাকে। তিনি বলে, “বিদ্যা মঞ্চে   কাজ করলে দারুণ হবে। তার কণ্ঠ সুন্দর।  তিনি অসাধারণ একজন অভিনেত্রী।”

অভিনয় শিল্পীদের আরও বেশি মঞ্চনাটক করার কথাও বলেন শাবানা আজমি। তিনি বলেন, "একজন অভিনয় শিল্পীর জন্য রুপালি পর্দা এবং মঞ্চ দুই জায়গাতেই কাজ করা উচিত। সিনেমাতে বেশি টাকা পেলেও কেভিন স্পেসি’র মতো অভিনেতারা মঞ্চকে ছাড়েননি।"

নিজে জিতেছেন পাঁচ-পাঁচটি জাতীয় পুরস্কার। তার সমকক্ষ কি কেউ হতে পারবে? এই প্রশ্নের জবাবে শাবানা বলেন, “আমার মনে হয় অনেকে আছেন এমন। শুধু সুযোগটা দরকার। বিদ্যা দারুণ অভিনয় করছে। টাবু, দিপিকা, প্রিয়াংকা ও কাঙ্গানাও এই দৌড়ে এগিয়ে আছেন।”

২ ডিসেম্বর  বিদ্যা  বালান অভিনীত ‘কাহানি-টু’ মুক্তি পাবে।