‘ক্যাটরিনা, দিপিকা কেউই ভালো প্রেমিকা নন’
রানবির কাপুর-এর সাথে দিপিকা পাডুকোন এবং ক্যাটরিনা কাইফ-এর সম্পর্ক নিয়ে বলিউডে আলোচনা সমালোচনা কম হয়নি। অন্যান্য অনেকের মতো রানবির-এর চাচাতো বোন কারিনা কাপুরও বিভিন্ন সময় ভাইয়ের প্রেমকাহিনী নিয়ে মুখ খুলেছেন। এবার কারিনা বললেন, দিপিকা-ক্যাটরিনা-এর কেউই ভালো প্রেমিকা ছিলেন না!
ইন্ডিয়া টুডে জানায়, গতকাল নেহা ধুপিয়ার টক শো ‘নো ফিল্টার নেহা’তে অতিথি হিসেবে এসেছিলেন বেবো। সেখানে নেহা তাকে জিজ্ঞাসা করেন, দিপিকা ও ক্যাটরিনা-এর মাঝে কে রানবির-এর প্রেমিকা হিসেবে ভালো ছিল। উত্তরে কারিনা বলেন, “কেউই না!”
ভাইয়ের প্রেমিকা হিসেবে এ দু’জনকে পছন্দ না হলেও অভিনেত্রী হিসেবে এ দু’জনের মাঝে দিপিকাকেই এগিয়ে রাখছেন বেবো। তিনি বলেন “অভিনয়ের প্রশ্নে এ দু’জনের মাঝে কোনো তুলনাই চলে না! অবশ্যই দিপিকা ক্যাটরিনার চেয়ে ভালো অভিনেত্রী।”
ক্যাটের সাথে গোপন এ সম্পর্কের জেরেই দিপিকা-রানবিরের সম্পর্ক ভেঙ্গে গিয়েছিল বলেই ধারনা সবার। পরে অবশ্য ক্যাটের সঙ্গেও রানবিরের বিচ্ছেদ হয়। এরপর থেকেই দুই নায়িকার মাঝে দ্বন্দ্বের সূচনা। একে অপরকে এড়িয়ে চলতেই দেখা যায় এ দুই বলিউড সুন্দরীকে।
