২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার জিতলেন জ্যাকি চ্যান!

পাঁচ দশক ধরে হলিউডের রূপালি পর্দা মাতিয়ে আসছেন তিনি। ঝুলিতে আছে কমপক্ষে দু’শ সিনেমার অভিজ্ঞতা। অবশেষে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ সম্মাননা অস্কার পুরস্কারে ভূষিত হলেন এ অ্যাকশন অবতার!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 03:52 PM

Updated : 12 Apr 2022, 03:18 AM

বিবিসি জানায়, চ্যানের অস্কার লাভের খবরে আনন্দে মাতোয়ারা গোটা হংকংবাসি। তাকে ‘চিনের অহংকার’ বলে উল্লেখ করেছে চাইনিজ গণমাধ্যম। প্রথম চিনা নাগরিক হিসেবে এ সম্মানজনক পুরস্কার লাভ করলেন এ অভিনেতা।

অস্কার পেয়ে উচ্ছ্বসিত এ অভিনেতা বলেন, “প্রতিবছর অস্কার ঘোষণার সময় বাবা আমাকে প্রশ্ন করতেন, এতো বছর ধরে অভিনয় করেও আমি কেন চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত হতে পারিনি? এবার বাবাকে তার প্রশ্নের জবাব দিতে পারবো! চিনের ইতিহাসে প্রথম অস্কারজয়ী হিসেবে এটি আমার জন্য অনেক বড় সম্মান। এ জন্য অস্কার কমিটি’কে আমার আন্তরিক ধন্যবাদ জানাই।”

শনিবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কমিটির পক্ষ থেকে জ্যাকি চ্যানের অস্কার বিজয়ের এ ঘোষণাটি আসে। এতে বলা হয়, “অসামান্য অ্যাথলেটিকস ও মনোমুগ্ধকর পর্দা উপস্থিতির মাধ্যমে দীর্ঘ সময় ধরে দর্শকদের আমোদিত করার জন্য তাকে এ বিশেষ সম্মানসূচক অস্কারে ভূষিত করা হলো।”

‘রাশ আওয়ার’, ‘পুলিশ স্টোরি’, ‘ড্রাংকেন মাস্টার’সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন ৬২ বছর বয়সি এ অভিনেতা।