সিনেমাই এখন ধ্যান-জ্ঞান সজলের
ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করা অভিনেতা আবদুন নূর সজল এখন চলচ্চিত্রে অভিনয় নিয়েই ব্যস্ত। এর জন্য নাটকের অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি।
নাটক থেকে অনেকেই চলচ্চিত্রে অভিনয় করতে এসেছেন। সবাই সাফল্য পাননি, তবে কেউ কেউ ঠিকই সুযোগের সদ্ব্যাবহার করেছেন। প্রয়াত অভিনেতা হুমায়ূন ফরিদীর দেখানো এই পথে অনেকটাই এগিয়ে আছেন এই প্রজন্মের অভিনেতা চঞ্চল চৌধুরী।
গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ এবং অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করে বানিজ্যিক সাফল্য পেয়েছেন চঞ্চল। পাশাপাশি নান্দনিক চলচ্চিত্রের কাতারেও ঠাই পেয়েছে এ দুটি ছবি।
তবে ব্যর্থতায় দমে না গিয়ে সজল একাগ্রচিত্তে অভিনয় করছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হারজিৎ’-এ। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন বানিজ্যিকধারার সফল অভিনেত্রী মাহিয়া মাহি।
একদিকে বদিউল আলম খোকন বানিজ্যিক ছবির সফল পরিচালক, সঙ্গে রয়েছেন মাহিয়া মাহি। এই সিনেমাটিকেই তাই সজল নিজের বানিজ্যিক সাফল্যের সুযোগ হিসেবে দেখছেন।
এ প্রসঙ্গে সজল বলেন, “বদিউল আলম খোকনের এ সিনেমায় আমার প্রত্যাশা অনুযায়ীই অভিনয় করছি। সবাই আন্তরিকতা নিয়েই কাজ করছেন। এরইমধ্যে ছবিটির অর্ধেক শুটিং শেষ। গান এবং অ্যাকশন দৃশ্যের শুটিং বাকি আছে। শিগগিরই আবার ছবিটির শুটিংয়ে অংশ নেব। আশা করছি আমার অভিনয় দিয়ে দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারব।”
