২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিরকুট-এর নতুন অ্যালবাম ডিসেম্বরেই

তিন বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। চিরকুটনামা (২০০৮) ও জাদুর শহর (২০১৩)-এর পর ডিসেম্বরেই প্রকাশ পাবে  ভিন্নধারার এই আলোচিত ব্যান্ডটির নতুন অ্যালবাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 06:17 PM

Updated : 12 Apr 2022, 03:17 AM

সাম্প্রতিক বছরগুলোতে চিরকুট আলোচিত হয়েছে চলচ্চিত্রে প্লে-ব্যাকসহ তাদের নানা আন্তর্জাতিক ভ্রমনের সূত্রে। বিশেষ করে চলচ্চিত্রের গানে ব্যাপক শ্রোতাসমর্থন পায় দলটি। নিয়মিত স্টেজ পারফর্ম আর লাইভ শো-তে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছে তারা।

কথা ছিলো চলতি বছরের সেপ্টেম্বরেই নতুন অ্যালবাম নিয়ে উপস্থিত হবে চিরকুট। কিন্তু না, প্রস্তুতি সম্পন্ন হয়নি।

চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমী গ্লিটজকে বললেনন, “শ্রোতাদের কাছে ক্ষমাপ্রার্থি অ্যালবাম প্রকাশে দেরি হচ্ছে তাই। আমরা চেষ্টা করছি ভালো কিছু করার। তাই স্বাভাবিকভাবেই বারবার কম্পোজিশন বদল হচ্ছে। আশা করছি আগামী ডিসেম্বরেই অ্যালবামটি প্রকাশ করতে পারবো আমরা।”

নাম ঠিক না হওয়া অ্যালবামটিতে গান থাকছে ছয়টি। এরমধ্যে একজন ভক্তর গানও থাকছে এ অ্যালবামে। সম্প্রতি চিরকুট তাদের ফেসবুক পেজে ভক্তদের কাছ থেকে লিরিক আহ্বান করে। সে আহ্বানে সাড়া দিয়েই প্রায় হাজার খানেক লিরিক এসে জমা পড়েছে চিরকুটের ডাকবাক্সে।

সুমী জানালেন, “আমরা একটু ফোক প্যাটার্নের লিরিক চেয়েছিলাম। অভাবনীয় সাড়া পেয়েছি শ্রোতাদের কাছ থেকে। আশা করছি এর মধ্য থেকেই একটি গান শ্রোতাদের জন্য হাজির করতে পারবো।”

এবারের অ্যালবামে কানাডা ও ভারতের দুজন বিদেশি সংগীতশিল্পীও থাকছে বাদ্যযন্ত্র হাতে। এছাড়া আর যা কিছু তা চিরকুটের মতোই থাকছে, জানালেন সুমী।

রবি ইয়্ণ্ডার থেকে প্রকাশিত হতে যাওয়া অ্যালবামটির একটি গানের মিউজিক ভিডিও করার প্রস্তুতি নিচ্ছে চিরকুট।

আসছে বছর গান নিয়ে বেশকিছু আন্তর্জাতিক ভ্রমনেরও পরিকল্পনা আছে দলটির। স্টেজ শো, লাইভ শো তো আছেই। চলতি মাসে তাদের দেখা যাবে আন্তর্জাতিক তাঁত উৎসবের মঞ্চে। আগামী ১৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া তিনদিনব্যাপী এ উৎসবে দেশি বিদেশি নানা সঙ্গীতশিল্পীর সঙ্গে পারফর্ম করবে চিরকুট।