২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু নিগ্রহের মামলায় রেহাই পেলেন পিট

বিচ্ছেদ হয়েছে বেশ কয়েকদিন আগেই। এ নিয়ে শুরু থেকেই হতাশায় ডুবে ছিলেন ব্র্যাড পিট। এর মাঝেই নিজের সন্তানের ওপর নির্যাতনের মামলা ঠুকে গিয়েছিলেন সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি! তবে তদন্ত শেষে গতকাল এই মামলা থেকে রেহাই দেয়া হয়েছে এই হলিউড সুপারস্টারকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 04:38 PM

Updated : 12 Apr 2022, 03:16 AM

টিএমজেড জানায়, বিচ্ছেদের একদিন আগে ব্যাক্তিগত বিমান যাত্রার সময় ব্র্যাঞ্জেলিনা জুটির জ্যেষ্ঠপুত্র ম্যাডোক্সকে আঘাত করার অভিযোগে পিটের  বিরুদ্ধে মামলা করেন জোলি। এই ঘটনায় লস অ্যাঞ্জেসের শিশু এবং পরিবার বিভাগ কয়েকদিন ধরেই তদন্ত করে আসছিল।

 প্রায় আট সপ্তাহের তদন্দ শেষে  শিশু এবং পরিবার বিভাগ নিশ্চিত হয়েছে যে ব্র্যাড পিট তার সন্তানদের উপর কোনো নির্যাতন চালাননি। এদিকে খবর পেয়েই পিট আদালতে গিয়েছেন বাচ্চাদের দায়ভারের হক আদায় করতে।

ব্র্যাঞ্জেলিনা জুটির ছয় সন্তান রয়েছে। যাদের মাঝে ম্যাডক্স,প্যাক্স এবং জাহারাকে দত্তক নেয়া হয়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। শিলোহ নউভেল, নক্স লিওন ও ভিভিয়েন মারচেলিন তাদের নিজেদের সন্তান।