ইএমএ’র রেড কার্পেটে দিপিকা!
কিছুদিন আগেই অ্যামি পুরস্কার মঞ্চ মাতিয়ে এলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবারে আরেক ভারত সুন্দরী দিপিকাকে দেখা যাবে এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের রেড কার্পেটে!
দিপিকা পাড়ুকোন। বলিউডের হালের এ সেনসেশন এখন সমানতালে দাপিয়ে বেড়াচ্ছেন হলিউডের রূপালি পর্দাতেও। ক’দিন আগেই মার্কিন অভিনেতা ভিস ডিসেলের সাথে ‘ট্রিপল এক্স: দ্যা ডেন্ডার কেইজ’ এর ট্রেইলারে নেতুন রূপে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এবারে তাকে দেখা যাবে এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডের রেড কার্পেটেও। অনুষ্ঠানে একটি পুস্কার তুলে দিতে মঞ্চে আসবেন তিনি।
এ প্রসঙ্গে উচ্ছ্বসিত দিপিকা ডিএনএ ম্যাগাজিনকে বলেন, “আমি এ মুহুর্তে কি পরিমাণ খুশি তা বলে বোঝাতে পারবো না। ছোটবেলা থেকেই এ অনুষ্ঠানটি দেখে আসছি। কিন্তু একদিন যে আমি এর রেড কার্পেটে হাঁটবো তা কখনো ভাবিনি। চিন্তা করেই কেমন যেন শিহরিত হচ্ছি! এমন আন্তজার্তিক মাপের বড় আসরে এটাই আমার প্রথম অংশগ্রহণ। আমার আন্তজার্তিক ক্যারিয়ারের জন্য এটাকে একটি বড় পাওয়া বলেই আমি মনে করছি।”
ফ্যাশন ডিজাইনার শালিনা নাথানির ডিজাইন করা পোশাকে রেড কার্পেটে দেখা যাবে দিপিকাকে। ৬ নভেম্বর অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে এমটিভি’র পর্দায়।
