২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমিককে প্রকাশ্যে চুমু লরেন্সের!

অভিনেত্রী জেনিফার লরেন্স ও পরিচালক ড্যারেন অ্যারোনোফস্কির প্রেম নিয়ে গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে। এবার প্রকাশ্যেই চুম্বন করতে দেখা গিয়েছে ওই জুটিকে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 05:51 PM

Updated : 12 Apr 2022, 03:13 AM

ফিমেলফার্স্ট জানায়, বুধবার নিউইয়র্কে এক গোপন অভিসারে বের হয়েছিলেন এই তারকা জুটি। সেখানে অনেক সময় ধরে একে অপরকে চুম্বন করেন দুই তারকা।

এক সূত্র জানিয়েছে, “জেনিফার এবং ড্যারেন বিষয়টি গোপন রাখার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু তারা একে অন্যের অনেক ঘনিষ্ঠ হয়ে গিয়েছেন। সাম্প্রতিক সময়ে একটি প্রজেক্টে কাজ করছিলেন জেনিফার, তখন তিনি ড্যারেন-এর সঙ্গে যোগাযোগ বজায় রাখেন এবং ড্যারেনও তার পাশে থাকেন। এতেই প্রমাণিত হয় তারা গভীর ভালোবাসায় ডুবে আছেন।”

‘হাঙ্গার গেমস’-খ্যাত লরেন্স-এর আগে ক্রিস মার্টিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তবে সেটা বেশিদিন টেকেনি। এবার তাই নতুন সম্পর্কের ব্যাপারটা গোপন রাখতে চেয়েছিলেন অস্কারজয়ী এই অভিনেত্রী।

ওই সূত্রের ভাষ্যে, “ক্রিস-এর সঙ্গে সম্পর্কের সময় লরেন্স খুব চিন্তিত থাকতেন। ড্যারেন-এর সাথে ব্যাপারটা অন্যরকম। ক্রিস-এর মতো সে জনপ্রিয়তার কাঙাল না। সেও জেনিফার-এর মতো সাধারণের মতো থাকতেই ভালোবাসে।”

জেনিফারকে সর্বশেষ দেখা গেছে সুপারহিরো সিনেমা ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপ্স’-এ। পরবর্তীতে তাকে দেখা যাবে ক্রিস প্যাটের বিপরীতে রোমান্টিক সাই-ফাই থ্রিলার ‘প্যাসেঞ্জারস’-এ।