শাহরুখের নায়িকারা
বলিউডের কিং অফ রোমান্স শাহরুখ খান সিকিশতাব্দীর ফিল্মি ক্যারিয়ারে নব্বইটির বেশি ছবিতে অভিনয় করেছেন যার সত্তরটিতেই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তিনি। অ্যাকশন, সাইন্স ফিকশন, পিরিওডিকাল ও সামাজিক বক্তব্য ধর্মী বেশ ক’টি ছবিতে সফল হলেও তার মূল খ্যাতি প্রেমিক চরিত্রে অভিনয়ের জন্য। নব্বই দশক থেকে এখন পর্যন্ত টিনসেলের সেরা নায়িকাদের সঙ্গে পর্দায চুটিয়ে প্রেম করেছেন কিং খান। তাদের কার সঙ্গে তার রসায়ন কেমন চলুন জেনে নেওয়া যাক।
জুহি চাওলা
দুজনে প্রায় পনেরটির মতো ছবিতে কাজ করলেও শাহরুখের বিপরীতে জুহি অভিনয় করেছেন প্রায় ৮টি ছবিতে। ১৯৯২ সালে ‘রাজু বন গায়া জেন্টল ম্যান’ ছবি থেকে দুজনের যাত্রা শুরু হয়। পর্দায় জুহি চাওলার বিপরীতে শাহরুখের জুটি মোটামুটি জনপ্রিয়তা পায়। দুজনের ব্যক্তিগত বন্ধুত্ব ছিল বেশ গভীর।
সেই বন্ধুত্বের প্রতিফলনও ঘটে পর্দায় তবে তাদের জুটিকে খুব রোমান্টিক কখনও মনে হয়নি। ‘ডর’ ছবিতে জুহির পাগল প্রেমিক হিসেবে আলোড়ন তোলেন শাহরুখ খান। ‘কি-কি-কিরণ’ সংলাপটি জনপ্রিয়তা পায়। ‘রামজানে’, ‘ইয়েসবস’, ‘ডুপ্লিকেট’, ‘ফিরভি দিল হ্যায় হিন্দুস্তানি’, ‘ওয়ান টু কা ফোর’ এবং ‘ভূত নাথে’ জুহির বিপরীতে শাহরুখকে ভালোভাবেই গ্রহণ করে দর্শক।
মাধুরি দিকশিত
বলিউডের সর্বকালের অন্যতম সেরা অভিনেত্রী মাধুরি দিকশিতের সঙ্গে ছয়টি ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান। এরমধ্যে ‘গজগামিনী’তে অতিথি চরিত্রে ছিলেন শাহরুখ। ১৯৯৪ সালে মুক্তি পায় শাহরুখ-মাধুরি জুটির প্রথম ছবি ‘আনজাম’। সেখানে বিবাহিত মাধুরির পাগল ও হিংসাত্মক প্রেমিকের ভুমিকায় দুর্দান্ত অভিনয় করেন শাহরুখ।
ছবিতে মাধুরীর স্বামীর ভূমিকায় ছিলেন দীপক তেজোরি। পুরো ছবি অবশ্য আবর্তিত হয় শাহরুখ ও মাধুরীর সংঘাতকে কেন্দ্র করেই। ১৯৯৭ সালে এ জুটির দুটি ছবি মুক্তি পায়। রাকেশ রোশান পরিচালিত ‘কয়লা’ ছবিতে শাহরুখ-মাধুরি জুটির রোমান্টিক দৃশ্যগুলো জনপ্রিয়তা পায়।
তবে এ জুটির সবচেয়ে সফল পর্দা-রসায়ন দেখা যায় ইয়াশ চোপড়ার ‘দিল তো পাগল হ্যায়’ ছবিতে। সুপারহিট এই মিউজিক্যাল কমেডিতে শাহরুখ ও মাধুরির পর্দাপ্রেম জমে ওঠে দারুণ ভাবে। গানের দৃশ্যে দুজনেই ছিলেন অনবদ্য। এ ছবির সংলাপ ‘রাহুল, নামতো ইয়াদ রাহেগা’ ছিল সুপারহিট।
২০০২ সালে এ জুটির দুটি ছবি মুক্তি পায়। ‘হাম তুমহারি হ্যায় সনম’ ছবিতে মাধুরির সন্দেহপ্রবণ স্বামী হিসেবে শাহরুখের অভিনয় মোটামুটি প্রশংসিত হয়। তবে ওই বছরেরই সঞ্জয় লিলা বনশালি পরিচালিত ‘দেবদাস’ ছবিতে চন্দ্রমুখীর ভুমিকায় অসামান্য ছিলেন মাধুরী। দেবদাসরূপী শাহরুখের প্রতি চন্দ্রমুখীর প্রেম পর্দায় দর্শককে মোহিত করে।
রানি মুখার্জি
বলিউডের বাঙালি কন্যা রানি মুখার্জিকে শাহরুখের বিপরীতে প্রথম দেখা যায় ১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে। যদিও ছবির মূল নায়িকা ছিলেন কাজল। তবে ছবির প্রথম অংশে রানির সঙ্গে প্রেম করতে দেখা যায় কলেজছাত্ররুপী শাহরুখকে।
‘কাভি খুশি কাভি গম’ ছবিতেও অতিথি চরিত্রে ছিলেন রানি। ২০০৩ সালে পৌঁছে পর্দায় শাহরুখের একক নায়িকা হন রানি মুখার্জি।
‘চলতে চলতে’ ছবিতে শাহরুখ-রানির রসায়ন ছিল চমৎকার। বেশ কিছু অন্তরঙ্গদৃশ্যেও তারা ছিলেন দারুণ সাবলীল। পর্দায় দুজনের প্রেম বেশ জমে ওঠে এ ছবিতে।
২০০৫ সালে ‘পাহেলি’ ছবিতেও শাহরুখের বিপরীতে দারুণ আবেদনময়ী হয়ে ওঠেন রানি। রাজস্থানেরপটভূমিতে মুলত লোককাহিনী ভিত্তিক এ ছবিতে দু’জনের রসায়ন দর্শকপ্রিয়তা পায়। তবে শাহরুখ-রানির পর্দাপ্রেম সবচেয়ে জমে ‘কাভি আলবিদা না কেহনা’ ছবিতে।
কারান জোহার পরিচালিত এ ছবিতে শাহরুখ-রানির একটি শয্যাদৃশ্যও রয়েছে। এ ছবিতে তাদের পর্দা-রসায়ন ছিল সত্যিই অনবদ্য।
ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া ও শাহরুখ অভিনীত প্রথম ছবি ‘জোশ’ মুক্তি পায় ২০০০ সালে। এ ছবিতে দুজন ভাইবোনের চরিত্রে অভিনয় করেন। সেবছরই ‘মোহাব্বাতে’ ছবিতে তাদের দেখা যায় রোমান্টিক জুটি হিসেবে। ‘মোহাব্বাতে’ সুপারহিট হয়। শাহরুখ-ঐশ্বরিযার রসায়ন অনবদ্য হয়ে ওঠে ‘হামকো হামিসে চুরালো’ গানের মধ্যদিয়ে।
২০০২ সালে ‘শক্তি দ্য পাওয়ার’ ছবির একটি আইটেম গানে শাহরুখের সঙ্গে অংশ নেন ঐশ্বরিয়া। এ ছবিতে ‘ইশক কামিনা’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। একই বছর মুক্তিপায় এই জুটির ‘দেবদাস’।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসের চিত্রায়নে দেবদাস শাহরুখ এবং পার্বতী ঐশ্বরিয়ার অসাধারণ পর্দা-রসায়ন ছবির গানগুলোতে ছিল অনবদ্য।
দীপিকা পাড়ুকোন দীপিকার বিপরীতে তিনটি ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান। তিনটি ছবিই সুপার ডুপার ব্যবসা করেছে ভারতে ও ভারতের বাইরে। প্রথম ছবি ‘ওম শান্তি ওম’ মুক্তি পায় ২০০৭ সালে। ২১ বছরের ছোট সহশিল্পীর সঙ্গে কিংখানের দারুণপর্দা-রসায়ন দেখা যায় প্রথম ছবিতেই।
২০১৩ সালে মুক্তি পায় এ জুটির দ্বিতীয় ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’। এটি বক্সঅফিসে বিশাল অংকের রেকর্ড গড়ে। ‘চেন্নাই এক্সপ্রেস’- এ তাদের পর্দা রসায়ন ছিল আরও জমজমাট। এ জুটির তৃতীয় ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পায় পরের বছর। সেটিও বক্স অফিসে তুমুল ব্যবসা করে।
কাজল
শাহরুখ খান আর কাজল মানেই ম্যাজিক। এই ম্যাজিক ভালোবাসার। বলিউডের রূপালি পর্দায় কতভাবেইনা ভালোবেসেছেন তারা। পর্দায় তাদের রসায়ন এমনই অনবদ্য যে তারা বলিউডের সর্বকালের অন্যতম সেরা রোমান্টিক জুটি হিসেবে বিখ্যাত।
কাজল শাহরুখ জুটিকে প্রথম দেখা যায় ১৯৯৩ সালে ‘বাজিগর’ ছবিতে। এ ছবির ‘বাজিগর ও বাজিগর’ এবং ‘ইয়ে কালি কালি আঁখে’ গানের সঙ্গে কোরিওগ্রাফিতে শাহরুখ ও কাজলের রসায়ন এত জমে ওঠে যে প্রথম ছবিতেই এ জুটি বাজিমাতকরে।
ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও প্রেমিক তকমা কিন্তু ঠিকই পেয়ে যান শাহরুখ।
১৯৯৫ সালে শাহরুখ-কাজল জুটির দ্বিতীয় ছবি ‘কারান-অর্জুন’ মুক্তি পায়। ‘করন-অর্জুনে’র ‘যাতি হু ম্যায়’ ছিল ছবির সবচেয়ে জনপ্রিয় গান।শাহরুখ-কাজলের পর্দা রোমান্স এই গানে ছিল দারুণ আবেদনময় যা ছবির বণিজ্যিক সাফল্যে বড় ভূমিকা রাখে।
গানটি এখনও বলিউডের চিরসবুজ গানের অন্যতম। এ ছবির মাধ্যমেশাহরুখ-কাজল জুটি জনপ্রিয়তার সোপানে পা রাখে।
১৯৯৫ সালেই মুক্তি পায় বলিউডের শতবর্ষের অন্যতম সেরা রোমান্টিক ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। শাহরুখ-কাজল জুটির পর্দা রোমান্স এখানে অনবদ্য। এ ছবিতে সংলাপ, গান এবং প্রেমের দৃশ্যের অভিনয়ে শাহরুখ কাজল জুটিকে ‘মেড ফর ইচ আদার’ বলে রায় দেয় দর্শক। ‘তুঝে দেখাতো ইয়ে জানা সনম’ গানের দৃশ্যে
হলুদ সরিষাক্ষেতের মধ্য দিয়ে কাজলের দৌড়ে আসা এবং শাহরুখের দু’হাত প্রসারিত করার রোমান্টিক আবেদন চিরকালীন।
এ ছবির শেষ দৃশ্যে কাজলের ট্রেনের সঙ্গে ছুটে চলা এবং শাহরুখের অভিব্যক্তি ছিল অনন্য।
১৯৯৮ সালে প্রেক্ষাগৃহে আসে ‘কুছ কুছ হোতা হ্যায়’। শাহরুখ-কাজল জুটির এ ছবিও দুর্দান্ত সাফল্য পায়। ছবিতে শাহরুখ-কাজলের প্রেম এত অসামান্য তীব্রতায় প্রকাশিত হয় যে তাদের দুজনের অভিনয় হিন্দি সিনেমার ইতিহাসে ক্ল্যাসিকের মর্যাদা পায়। রাহুল ও অঞ্জলি হয়ে ওঠে সর্বকালের সেরা রোমান্টিক জুটি।
বাণিজ্যিক সাফল্যের দিক থেকে ছবিটি যেমন ছিল ব্লকবাস্টার হিট তেমনি এর গানগুলো ছিল দুর্দান্ত জনপ্রিয়।
২০০১ সালে ‘কাভি খুশি কাভি গম’ মুক্তিপায়। এ ছবিতে ‘সুরজ হুয়া মধ্যম’ গানটির দৃশ্যে শাহরুখ-কাজল জুটির রোমান্স ছিল দুর্দান্ত।
এটি দৃশ্যায়নের দিক থেকেও এখন পর্যন্ত বলিউডের অন্যতম সেরা রোমান্টিক গান। ছবিটিতে শাহরুখ-কাজল জুটির আবেদনময় অভিব্যক্তিও ছিল অনবদ্য। ২০১০ সালে ‘মাই নেম ইজ খান’ ছবিতেও শাহরুখ-কাজলজুটিরপর্দা রসায়ন ছিল অনবদ্য।
গত বছর মুক্তি পায় শাহরুখ-কাজল জুটির ছবি ‘দিলওয়ালে’। এ ছবিতেও তাদের পর্দা প্রেম জমজমাট ছিল।
