হ্যালোইনের ভৌতিক সাজে প্রিয়াঙ্কা!
‘বেওয়াচ’ ছবির মাধ্যমে শিগগিরিই হলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে বলিউড-সুন্দরী প্রিয়াঙ্কা চোপরার। এ কথা প্রায় সবারই জানা। ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে ‘ভিক্টোরিয়া’ নামে এক নারী সন্ত্রাসীর চরিত্রে! এমনটাই জানালেন তিনি তারা ট্যুইটার পোস্টে। সাথে জুড়ে দিলেন এ ছবির সদ্য মুক্তি পাওয়া একটি পোস্টার!
এক কাঁধ খোলা কালো গাউন পরনে, পিঠে রয়েছে কালো ডানা। মাথায় শিং, পায়ে জড়ানো চকচকে পিস্তল আর ঠোঁট দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত! কি চমকে গেলেন তো? এমনই এক ভয়ঙ্কর রূপে হলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে বলিউডের আবেদনময়ী এ অভিনেত্রীর!
‘বেওয়াচ’ এ প্রিয়াঙ্কার সাথে আরো অভিনয় করছেন জ্যাক এফরন, ডোয়াইন জনসন ‘দ্যা রক’, জন ব্যাস প্রমুখ। ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের ১৯ মে।
