২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শাকিব ছাড়াও সিনেমা চলে- এটাই প্রমাণ করবো’

সারাদেশে মুক্তি পেয়েছে সাইমন সাদিক ও অহনা রহমান অভিনীত সিনেমা ‘চোখের দেখা’। সিনেমাটি পরিচালনা করেছেন পি এ কাজল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2016, 12:41 PM

Updated : 11 Oct 2022, 08:53 PM

পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্যও করেছেন র্নিমাতা পি এ কাজল নিজেই। সিনেমাটিকে ঘিরে তিনি বেশ আশাবাদী।

এ প্রসঙ্গে গ্লিটজকে তিনি বলেন, “আমার সিনেমার গল্প মৌলিক। র্দীঘ দেড় বছর সময় লেগেছে আমার এই সিনেমার গল্প তৈরি করতে। যদি সিনেমা মুক্তির পরে কেউ প্রমাণ করতে পারে আমার সিনেমা তামিল, তেলেগু কিংবা অন্য কোন সিনেমার নকল তাহলে আমি চলচ্চিত্র র্নিমান করা ইস্তফা দিয়ে দিবো।”

তিনি আরো বলেন, “শুক্রবারের ম্যাটিনি শো শেষ হওয়ার পরে সবার মুখে মুখে এটা প্রচারিত হবে- শাকিব (শাকিব খান) ছাড়া সিনেমা চলে না- এটা ভুল। আমি এই সিনেমায় সেটা প্রমাণিত করবো। সিনেমা চলে গল্পের জোরে। সিনেমা চলে র্নিমানের কারণে, সিনেমা চলে শ্রুতিমধুর গানের কারণে, সিনেমা চলে গল্প অনুযায়ী প্রেক্ষাপটের জন্য।”

সিনেমাটি সাদমান নামের এক তরুণের চরিত্রে অভিনয় করেছেন ‘পোড়ামন’খ্যাত সাইমন সাদিক।

Image
ছবি: তানজিল আহমেদ জনি

ছবি: তানজিল আহমেদ জনি

এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে গ্লিটজকে তিনি বলেন, “‘চোখের দেখা’ সিনেমার বিশেষত্ব হলো এর গল্প; কারন এটি পুরোদস্তুর মৌলিক গল্পের সিনেমা। ফলে সিনেমার গল্পে দর্শক ব্যতিক্রম কিছু উপভোগ করতে পারবেন। এই সিনেমায় আমাকে নতুন অবতারে অ্যাকশন-রোমান্টিক দুটি ঘরানার একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে।”

সিনেমায় অহনা রহমান-এর অভিনীত চরিত্রটির নাম রোজ। বহুদিন পরে এই সিনেমার মাধ্যমে আবারো বড় পর্দায় দেখা যাবে তাকে।

এ ব্যাপারে গ্লিটজকে তিনি বলেন, “বহুদিন পরে আবারও বড় পর্দায় আমাকে দেখা যাবে। মনের ভিতরে একটু ভয় যদিও কাজ করছে কিন্তু তারপরেও আমি খুবই আশাবাদী। কারন ‘চোখের দেখা’ সিনেমার গল্পটি অসাধারন। এই সিনেমার গল্পে সকল শ্রেণির মানুষের জন্য একটা খুব সুন্দর বার্তা রয়েছে।”

Image
ছবি: ‘চোখের দেখা’ ফেইসবুক পেইজ

ছবি: ‘চোখের দেখা’ ফেইসবুক পেইজ

তিনি আরও বলেন, “সাইমনের সঙ্গে জুটিবেঁধে এটাই আমার প্রথমবারের মতো অভিনয়। আমার প্রত্যাশা আমাদের জুটির পর্দায় রসায়ন ও সিনেমার গল্পের নতুনত্ব সবকিছুই মিলেই এই সিনেমাটি দর্শকদের মনে রাখার মতো সিনেমা হবে। যা তাদেরকে মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।

সাইমন-অহনা ছাড়াও এ ছবির আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শামস সুমন ও শতাব্দী ওয়াদুদ। সিনেমায় গান রয়েছে মোট পাঁচটি। গানগুলোতে কন্ঠ দিয়েছেন জেমস, সাবিনা ইয়াসমীন, কিশোর, কনা, পড়শী ও আরিফ।

কুশলী মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি সারাদেশে ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে পরবর্তীতে প্রেক্ষাগৃহের সংখ্যা আরো বাড়তে পারে বলে গ্লিটজকে জানিয়েছেন সিনেমার র্নিমাতা।