২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘৪৩ বছর বয়স হলেও হৃত্বিক আমার ছেলে’

হৃত্বিক রোশন আর কাঙ্গানা রানাওয়াত-এর  মধ্যকার সমস্যা প্রতিনিয়তই নতুন মোড় নিচ্ছে। একের পর এক পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে ব্যাপারটিকে আরও বেশি গম্ভীর করে তুলছেন রাকেশ রোশান এবং কাঙ্গানা। কিছুদিন আগে কাঙ্গানা বলেছিলেন, বাবারা কেনো বয়স্ক ছেলেদের বাঁচাতে আসেন। এবার রাকেশ বললেন, ৪৩ বছর হলেও হৃত্বিক এখনো তার ছেলে, তিনি তার পক্ষ নেবেনই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 05:34 PM

Updated : 12 Apr 2022, 03:01 AM

রাকেশ বলেছিলেন হৃত্বিক যদি মুখ খোলে তাহলে সবাই অবাক হয়ে যাবে। এই মন্তব্যের পর কাঙ্গানা বলেছিলেন, “কেনো বাবারা সবসময় তার ছেলেকে বাঁচান? হৃত্বিক ৪৩ বছর বয়সী প্রাপ্তবয়ষ্ক একজন পুরুষ। কেনো তার বাবা সবসময় তাঁকে বাঁচাতে আসেন? হৃত্বিক যথেষ্ট সাবালক নিজের সমস্যা নিজে মেটানোর জন্য। সেখানে তো বাবার মন্তব্য করাই উচিত নয়।”

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কাঙ্গানার এরকম বক্তব্যের জবাবটা ভালোমতোই দিয়েছেন রাকেশ।

তিনি বলেন,“আমি এখনও কর্মক্ষম বাবা, আমার ছেলের জীবনে এখনও আমার ভূমিকা আছে। এটা নিয়ে যাদের সমস্যা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, সন্তানের বয়স ৪৩ হোক অথবা ৮৩, তারা সবসময় মা বাবার কাছে বাচ্চাই থাকে।”

মানুষ হিসাবে হৃত্বিক যথেষ্ট শক্ত মনের, জানান বাবা রাকেশ, “সে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। জীবনে খারাপ সময় আসবেই। কিন্তু সে এটাকে হাসিমুখেই মেনে নিয়েছে।”