পিটের নামে করা ট্যাটু মুছবেন জোলি
এ মুহুর্তে আদালতে বিচ্ছেদ মামলা লড়লেন হলিউডের সাবেক তারকা-জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। কিন্তু বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার আগেই যেন পিটকে মন থেকে মুছে ফেলতে চাইছেন জোলি! আর সেকারণেই শরীর থেকে পিটের নামে করা সমস্ত ট্যাটু নাকি উঠিযে ফেলবেন ‘টুম্ব রেইডার’ খ্যাত এ অভিনেত্রী!
এইস শোবিজ ডটকম জানায়, শিগগিরই নাকি ট্যাটু তুলে ফেলার কাজ শুরু করতে যাচ্ছেন এ তারকা। পিটের সকল স্মৃতি শরীর ও মন থেকে মুছে ফেলার জন্যই নাকি এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া বিচ্ছেদের সমস্ত নেতিবাচক প্রভাব থেকে মুক্ত হয়ে নতুন করে জীবন শুরু করতে চান বলেও জানিয়েছেন এ অভিনেত্রী।
ভালোবাসার মানুষের নামে শরীরে ট্যাটু আঁকা আবার তা মুছে ফেলার ঘটনা জোলির জীবনে এই প্রথম নয়। এর আগে প্রাক্তন স্বামী বিলি বব থর্টনটনের নামে শরীরে ট্যাটু করিয়েছিলেন এ অভিনেত্রী। পরে ব্র্যাড পিটের সাথে সম্পর্ক তৈরি হওয়ার সময় সে ট্য্যটু মুছে ফেলেছিলেন তিনি।
