অভিনয় করতে করতেই মারা যেতে চান র্যাডক্লিফ!
গাইতে গাইতে গায়কের মৃত্যু, আঁকতে আঁকতে শিল্পীর জীবনাবসান- পৃথিবীতে এমন ঘটনা বিরল নয়। শিল্পের প্রতি শিল্পীর নিবেদন ও ভালবাসাকেই প্রমাণ করে এসব ঘটনা। ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ্ও নিজেকে সিনেমার প্রতি নিবেদিতপ্রাণ মনে করেন। আর তাই অভিনয় করতে করতেই মরে যেতে চান তিনি!
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়ের প্রতি তার তীব্র ভালোবসার কথা দর্শকদের জানিয়েছেন ২৭ বছর বয়সী এ অভিনেতা। ডেইলি মিররকে দেয়া এ সাক্ষাৎকারে র্যাডক্লিফ নিজেকে ‘অভিনয়-পাগল’ এক তরুণ বলেই মন্তব্য করেছেন।
তিনি বলেন, “অভিনয় ছাড়া আর কিছুই পারি না আমি। আমাকে যদি বলা হয় আগামীকাল থেকে আর কোনো ছবির সেটে যাওয়া চলবে না, তবে আমি কি করবো তা আমি বলতে পারবো না! কারণ আমি একজন অভিনয়-পাগল মানুষ। এছাড়া আমি আর কিছু বুঝি না।”
র্যাডক্লিফ আরও বলেন, “আমি নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করি কারণ আমি এমন একটি পেশার সাথে জড়িত যেটি কেবল আমার পেশা নয় বরং আমার নেশাও। অভিনয়কে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভঅলবাসি! এমনকি কেউ যদি জানতে চায় আমি কিভাবে মারা যেতে চাই?- তাহলে আমি বলবো, আমি চাই কোনো এক ছবির সেটে শুটিং করতে করতে যেন মারা যাই!”
মাত্র ১১ বছর বয়সে ‘হ্যারি পটার’ সিরিজের প্রধান চরিত্র ‘হ্যারি পটার’ হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটেছিলো এ অভিনেতার। এরপর একে একে এই সিরিজের সব ক’টি পর্বেই অভিনয় করেন তিনি। পরবর্তীতে ‘উইমেন ইন দ্য ব্ল্যাক’, নাউ ইউসি মি-টু’ ইত্যাদি ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজের প্রতি বিশেষ কৃতজ্ঞ র্যাডক্লিফ। কারণ এর কল্যাণেই তিনি নিজের পরিচিতি গড়ে তুলতে পেরেছেন। এছাড়া ‘হ্যারি-পটার’-এ অভিনয় করে যে পরিমাণ অর্থ তিনি আয় করেছেন সেটি তাকে স্বাবলম্বী করে তুলেছে বলে জানিয়েছেন এ তারকা।
র্যাডক্লিফ বলেন, “হ্যারি-পটার’ আমার জীবনে অনেক বড় একটি অধ্যায়। এটি আমাকে নতুন করে জন্ম দিয়েছে। আমাকে তারকা খ্যাতি এনে দিয়েছে, এমনকি এ ছবি করে আমি যে অর্থ উপার্জন করেছি, তা আমাকে আত্ম-নির্ভরশীল করেছে। তাই ‘হ্যারি-পটার’ কতৃপক্ষের কাছে আমি চির-কৃতজ্ঞ।”
