প্রিয়াঙ্কায় মজেছেন হিডেলস্টোন?
লাল গাউনের চোখ ধাঁধানো রূপে এমি অ্যাওয়ার্ডস-এর আসর মাত করেছেন সাবেক বিশ্বসুন্দরী মিস প্রিয়াঙ্কা চোপড়া- এখবর এখন পুরনো। নতুন খবর হলো, এই আসরেই ব্রিটিশ অভিনেতা টম হিডেলস্টোনের সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে তাকে।
হিডলস্টোনের-এর সঙ্গী হয়েই এমির মঞ্চে ঊঠেছিলেন এ বলি সুন্দরী প্রিয়াঙ্কা। মঞ্চে পুরষ্কার প্রদানের পর্ব শেষে নাকি বেশ রোমান্টিকভাবে দেখা গেছে এ দু’জনকে। এমনকি ফোন নাম্বারও আদান-প্রদান করেছেন তারা! সেই সাথে মনের নাম্বারও কি? চলুন জানা যাক সে কথা!
ই! অনলাইন বলছে, এমি আসরে পরিচালক সুজান বায়ের-এর হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে উঠেন প্রিয়াঙ্কা ও হিডেলস্টোন। এ সময় মাইক্রোফোনে একসঙ্গে কথা বলেন তারা। তাদের মঞ্চ উপস্থিতি মুগ্ধ করেছে ৬৮ তম এমি আসরে উপস্থিত দর্শককে।
পুরষ্কার পর্ব শেষে যখন সব তারকারা এক অপরের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত ঠিক সে সময় একসঙ্গে হেঁটে আসতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়া ও টম হিডেলস্টেনকে। এ সময় নিজেদের সঙ্গ বেশ উপভোগ করতে দেখা গেছে এ দুজনকে।
প্রিয়াঙ্কা ছিলেন হিডেলস্টোনের বাহুলগ্না। এই অবস্থায় অনুষ্ঠানের এক কোনায় কিছুক্ষণ একাকী সময় কাটাতেও দেখা গেছে তাদেরকে। সে সময় নাকি একজন আরেকজনের হাত ধরে ছিলেন তারা।
হিডেলস্টোনের একটু পরেই আসর ছেড়ে বেরিয়ে আসতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। বিদায়ের আগে হিডেলস্টোনের সাথে ‘শিগগিরই আবার দেখা হবে’ বলেও জানিয়েছেন প্রিয়াঙ্কা।
হিডেলস্টোন ও প্রিয়াঙ্কার এই ঘনিষ্ঠতা কি স্রেফ বন্ধুত্বপূর্ণ নাকি আরেকটু বেশি কিছু? এবারে কি তবে টেইলর সুইফ্টের মায়া কাটিয়ে ভারত সুন্দরীতেই মজলেন এ ব্রিটিশ অভিনেতা? এমি আসরের পর এই প্রশ্নই এখন সবার মনে!
