স্মিতা পাতিল সম্মাননা ক্যাটরিনার, টুইটারে হাসির রোল
চলতি বছরের স্মিতা পাতিল স্মৃতি পুরষ্কার পাচ্ছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বুধবার এই পুরস্কারের জন্য তার নাম ঘোষণার পরই উঠেছে সামলোচনার ঝড়।
এর আগে এই পুরষ্কার পেয়েছেন তানভি আজমি, শ্রীদেবী, মানিশা কৈরালা, উর্মিলা মার্তন্ডকার, টাবু, বিদ্যা বালান, ঐশ্বরিয়া রাই বচ্চন, কারিনা কাপুর খান, দিপিকা পডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়াদের মত অভিনেত্রিরা।
প্রতিবছর ভারতের মেধাবী অভিনেত্রীদের মধ্য থেকে একজনকে এই পুরষ্কারে ভূষিত করে ‘প্রিদার্শিনি অ্যাকাডেমি’ নামের মুম্বাইভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে প্রয়াত স্মিতা পাতিলের মত একজন উঁচু মানের অভিনেত্রীর নামে পুরষ্কার দেয়ার জন্য ক্যাটরিনাকে বেছে নেওয়া আসলে প্রয়াত অভিনেত্রীকে ‘অপমান’ করা। টুইটারও সরগরম এই ব্যাপারে, চলছে ঠাট্টা এবং হাসি-তামাশার জোয়ার।
ববি দেওল নামের একজন লিখেছেন, “ক্যাটরিনার এই পুরষ্কার পাওয়া আর সাজিদ খানের অস্কার পাওয়া সমান।”
রবিন্দ্র জাদেজা নামে একজনের টুইট, “ ক্যাটরিনা নাকি স্মিতা পাতিল পুরষ্কার পেতে যাচ্ছে! তিনি তো জীবনের সেরা অভিনয় করেছিলেন সালমান খানের সাথে, বলিউডে আসার জন্য।”
ঠাকুর বালদেভ সিং নামের আরেকজন বলেছেন, “ ৫০০ বছরের পুরনো মমিরাও ক্যাটরিনার চেয়ে ভালো ভঙ্গিমা করতে পারে।”
আরিয়া নামের একজন লিখেছেন, “ক্যাটরিনা মনে হয় স্মিতা পাতিলের নাম গুগল করছেন। কারন তিনি তো অভনয়ের কিছু জানেন না!”
সত্তর এবং আশির দশকের প্রথম সারির ভারতীয় অভিনেত্রীদের একজন স্মিতা পাতিলকে ধরা হয় উপমহাদেশের অন্যতম মেধাবী অভিনয়শিল্পী হিসেবে। মাত্র এক দশকের ক্যারিয়ারে ৮০ টিরও বেশি ভারতীয় সিনেমায় অভিনয় করা স্মিতা খ্যাতির আলোয় এসেছিলেন শ্যাম বেনেগাল, মৃণাল সেন, সত্যজিৎ রায়, গোভিন্দ নিহলানি, কেতন মেহতার মতো নির্মাতাদের সঙ্গে বিকল্প ধারার চলচ্চিত্রে অভিনয় করে।
ক্যারিয়ার জুড়ে নারীবাদি অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়া স্মিতা মারা যান ১৯৮৬ সালের ১৩ ডিসেম্বর; একমাত্র সন্তান প্রাতিক বাব্বার-এর জন্ম দিতে গিয়ে।
