ঈদে লেজার ভিশনের ১৪ অ্যালবাম
ঈদুল আজহায় লেজার ভিশন প্রকাশিত হতে যাচ্ছে ১৪টি অ্যালবাম। পাশাপাশি থাকছে বেশকটি মিউজিক ভিডিও এবং চলচ্চিত্রের ডিভিডি।
লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লেজার ভিশনের এবারের আয়োজনে থাকছে বৈচিত্র্য, যাতে দর্শক শ্রোতারা বিভিন্ন ধারার গান দেখতে এবং শুনতে পারবেন।”
ফোক কণ্ঠশিল্পী দিলরুবা খানের একক অডিও অ্যালবাম ‘মনের পাখি’। রবিউল ইসলাম জীবনের কথায় মিলনের সুরে অ্যালবামটির সঙ্গীতায়োজনে ছিলেন এমএমপি রনি। অ্যালবামটিতে মেলোডি ধাঁচের ৩টি গান রয়েছে।
এ প্রজন্মের শিল্পী খেয়ার একক অডিও অ্যালবাম ‘খেয়া’। অ্যালবামে একটি গানে সহশিল্পী হিসেবে রয়েছেন কাজী শুভ। অ্যালবামটির সুর ও সঙ্গীত করেছেন রেজওয়ান শেখ, জেকে মজলিস ও একটি গানের সুর করেছেন মেহতাজ। একটি গানের সঙ্গীত পরিচালনায় ছিলেন মুশফিক লিটু।
প্রবাসী কণ্ঠশিল্পী শবনম আবেদীর ক্ল্যাসিক্যাল অ্যালবাম ‘টিল সেপ্টেম্বর...ইন্তেজার’। অ্যালবামটির সঙ্গীতায়োজনে ছিলেন কলকাতার দূর্বাদল চট্টোপাধ্যায়।
গীতিকার ইশতিয়াক আহমেদের কথায় কণ্ঠশিল্পী জুবায়ের টিপুর প্রথম একক অডিও অ্যালবাম ‘কী বলে হৃদয়’। অ্যালবামের গানগুলো সুর ও সঙ্গীত করেছেন বেলাল খান, জেকে, রাজন সাহা, লুৎফর হাসান, আমজাদ হোসেন ও এম রবিন ইসলাম।
কণ্ঠশিল্পী শিপু দাসের একক অডিও অ্যালবাম ‘বৃষ্টি দুপুর’। ফয়সাল রাব্বিকীন, আশিক বন্ধু, সুহৃদ সুফিয়ান, আরাফাত সেতু, মাসুদ আহমেদ, নাজনীন ইসলাম ও মুকুল দত্তের কথায় অ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। শিপু দাসের সাথে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন আরজে রাজু ও কদর।
অয়ন চাকলাদার ফিচারিং ফকির লালন শাহর গান নিয়ে মিক্সড অডিও অ্যালবাম ‘তিন পাগাল’। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, অয়ন চাকলাদার ও ইভান ইভু।
দমের পাখি
ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী সাজুর ফোক গানের একক অডিও অ্যালবাম ‘দমের পাখি’। আবুল হাসেম আল মামুন, রবিউল ইসলাম, জিএম আজিজ, সৈয়দ আব্দুল মজিদ, হুমায়ুন আবিদের কথায় অ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ওবায়দুর রহমান।
উড়ু উড়ু মন
হুমায়ুন আবিদের কথায় মিক্সড গানের অ্যালবাম ‘উড়ু উড়ু মন’। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন শেখ শায়লা, এলিন আরা মিতু, এফ এইচ সুজন, রাদিব ও ওবায়দুর রহমান। সুর ও সঙ্গীত ওবায়দুর রহমান।
ঝন্টু আর্ট প্রোডাকশন প্রযোজিত হারানো দিনের মিক্সড গানের অডিও অ্যালবাম ‘ওলো সুন্দরী তুই ঘরে আয়’ এবং ‘বিয়ার সাজনী সাজো’। অ্যালবাম দুটিতে কণ্ঠ দিয়েছেন ফেরদৌসী রহমান, আব্দুল আলীম, আব্দুল লতিফ, বেলা খান, ইসমত আরা, নীনা হামিদ, মাহবুবা রহমান, মোমতাজ আলী খানসহ আরও অনেকে।
পিরিতি শিখাইলো মোরে
ওবায়দুর রহমান ফিচারিং মিক্সড ফোক গানের অ্যালবাম ‘পিরিতি শিখাইলো মোরে’। শামীম কামালীর কথায় অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী লায়লা, সাজু, টুটুল খান ও খোকা খান।
প্রাণ বন্ধুয়া
সজীব শাহরিয়ারের কথায় আর আজিজ টিটোর সুর ও সঙ্গীতে মিক্সড অডিও অ্যালবাম ‘প্রাণ বন্ধুয়া’। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, শিমুল খান, পুলক, বেলী আফরোজ, গামছা পলাশ ও চম্পা বনিক।
চুপি চুপি বাঁশী বাজে
কণ্ঠশিল্পী মুনতারীন মহলের কণ্ঠে হারানো দিনের গানের অডিও অ্যালবাম ‘চুপি চুপি বাঁশী বাজে’। অ্যালবামটিতে সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দোপাধ্যায় ও গীতা দত্তের হারানো দিনের জনপ্রিয় ১৪টি গান রয়েছে।
কণ্ঠশিল্পী লাবনীর আধুনিক গানের একক অডিও অ্যালবাম। সোহেল রাজ, কামরুজ্জামান কাজল ও বিজনের কথায় অ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সোহেল রাজ ও বিজন।
মিউজিক ভিডিও
এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশীর ‘অচিন টান ও মায়া’, শবনম আবেদীর ‘বুকে যার ভালোবাসার ঝড়’ জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক রাকিব মোসাব্বিরের ‘মায়াবতী ময়না, মনের ঘরে ও সুখ পাখি’, নবীণ প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সেনিজের ‘শোরগোল’, জুবায়ের টিপুর ‘কী বলে হৃদয়’, বাউল ফরহাদের ‘নতুন করে ও মাটির মানুষ, চ্যানেল আই সেরা কণ্ঠশিল্পী মেজবা বাপ্পীর ‘রাগ ভাঙানোর গান’, কণ্ঠশিল্পী ওয়ালিদ আহমেদের ‘তোর ইচ্ছে’, সানিয়া রমার ৫টি ফোক গান, এসআই সুমনের কথায় কণ্ঠশিল্পী জেকের ইসলামিক গান ‘শুকরিয়া’ এবং লালন শিল্পী সালেহর আলেক বাজী অ্যালবামের সবগুলো গানের মিউজিক ভিডিও লেজার ভিশনের ইউটিউব চ্যানেল লেজার ভিশন মিউজিক এ প্রকাশিত হয়েছে।
চলচ্চিত্র
লেজার ভিশন ডিভিডি ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করতে যাচ্ছে তন্ময় তানসেনের পরিচালনায় চলচ্চিত্র ‘রান আউট’ ও সানিয়াত হোসেনের পরিচালনায় মিষ্টি প্রেমের চলচ্চিত্র ‘অল্প অল্প প্রেমের গল্প’।
