২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ কোটি মার্কিন ডলারে ফিরছেন ক্রেইগ?

ড্যানিয়েল ক্রেইগকে ছাড়া কি জেমস বন্ড সিরিজ কল্পনা করা যায়? দশ বছর ধরে মাতিয়ে রাখা ক্রেইগকে তাই হাতছাড়া করতে চাইছেন না এ ফ্র্যাঞ্জাইজের হর্তাকর্তারা। তাদের পরবর্তী দুই ছবিতে ক্রেইগকে পেতে ১৫ কোটি মার্কিন ডলার পরিশ্রমিকের প্রস্তাব করা হয়েছে!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 04:39 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

জেমস বন্ড ফ্র্যাঞ্জাইজের এক ঘনিষ্ঠ সূত্র মার্কিন সংবাদ মাধ্যম দ্য নেশন’কে এ ব্যাপারে নিশ্চিত করেছে বন্ড হিসেবে ক্রেইগকেই পেতে চান তারা। এ মুহূর্তে নতুন কোনো অভিনেতাকে দর্শক কতটা গ্রহণ করবে সে বিষয়ে নিশ্চিত নন তারা।

সূত্রটি আরো জানায়, ক্রেইগের সঙ্গে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজের সুসম্পর্ক রয়েছে তাই জেমস বন্ডের আগামী দুই ছবিতে ক্রেইগের বিকল্প কারো কথা ভাবতে পারছেন না তারা। সে কারণেই নাকি ক্রেইগের যে কোনো দাবি মেনে নেবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ক্রেইগও সে সুযোগের সদব্যবহার করেছেন! দু’টি ছবির জন্য ১৫ কোটি ডলারের বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করে বসেছেন তিনি। এ মুহুর্তে ক্রেইগের এ দাবি মেনে নেয়া ছাড়া আর কোনো উপায় দেখছেন না সনি ও জেমস বন্ড ফ্র্যাঞ্জাইজের কর্তাব্যাক্তিরা। ছবিতে ক্রেইগকে পেতে তাই ‘রাজকীয়’ এ ব্যয় বহনে সানন্দেই রাজি হয়েছেন তারা!

হলিউডে এ মুহুর্তে জোর গুঞ্জন রয়েছে জেমস বন্ডের জন্য ড্যানিয়েল ক্রেইগের বদলে টম হিউজেস, ক্রিস হেমসওয়ার্থ কিংবা টম হিডলস্টনের কথা ভাবা হচ্ছে। এ ছাড়া জনপ্রিয় তারকা ইদ্রিজ এলবা ও জেমি বেলও রয়েছেন জেমস বন্ড ভক্তদের পছন্দের তালিকায়।

এ বছরের মে মাসে জেমস বন্ড-এর ছবির জন্য প্রস্তাব করা হয়েছিল ক্রেইগকে। সে সময় সাড়ে ৬ কোটি মার্কিন ডলারে অভিনয় করতে রাজি হননি তিনি।

এ মুহুর্তে স্টিভেন সোডারবার্গের ‘লোগান লাকি’ ছবির কাজে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা।