তাসনুভা-শামীমের ‘ক্রস কানেকশন’
বাড়িওয়ালার ছেলের হৃদয়ে এক পলকেই ঠাঁই করে নেয় নিজ বাড়ির ভাড়াটিয়া কর্তার আদরের ছোট বোন। কিন্তু ঘটনাক্রমে ভাড়াটিয়া কর্তার সুন্দরী স্ত্রীর সঙ্গে সখ্যতা গড়ে ওঠে ভাড়াটিয়া পুত্রের। শুরু হয় নতুন নাটকীয়তার। এমনই গল্পে র্নিমিত হয়েছে টেলিফিল্ম ‘ক্রস কানেকশন’।
টেলিফিল্মটির চিত্রনাট্য লিখেছেন শাহরিয়ার তাসদিক এবং র্নিমাণ করেছেন খায়রুল পাপন।
টেলিফিল্মে জুটিবেধে অভিনয় করেছেন তাসনুভা তিশা ও শামীম হাসান সরকার।
টেলিফিল্মের গল্পের প্রয়োজনে যোগ্য অভিনয়শিল্পীকে নাকি কাস্টিংয়ের ক্ষেত্রে বেশি জোড় দেয়া হয়েছে। এমনটাই দাবী করলেন র্নিমাতা।
তিনি বলেন, “টেলিফিল্মের গল্পে প্রতিটি চরিত্রের জন্য যোগ্য অভিনয় শিল্পীকে কাস্ট করা হয়েছে। অন্যতম দুই নারী চরিত্রে এবং বিশেষ করে বাড়িওয়ার ছেলের চরিত্রে এমন একটি লুক প্রয়োজন যিনি শকতরা আশিভাগ তরুন প্রেমিককে গল্পে উপস্থাপন করবেন।”
টেলিফিল্মে নিশা চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। টেলিফিল্মে নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে এই টেলিফিল্মে দর্শকরা নতুন অবতারে দেখতে পাবেন। এমন চরিত্রে আমি আগে কখনোই অভিনয় করিনি। এখানে আমি ভাবির চরিত্রে অভিনয় করেছি। গল্পে দেখা যাবে আমি সবসময় আমার স্বামীর সঙ্গে ঝগড়া করি, তাকে খুবই ডমিনেট করি এবং বেশিরভাগ সময়ই টেলিভিশনে ভিনদেশী নাটকগুলো নিয়েই বেশি ব্যস্ত থাকি। এখানেই শেষ নয়, আমি ভিনদেশী নাটকগুলো দ্বারা এতটাই প্রভাবিত যে নিজের স্বামীকে সবসময় সন্দেহের চোখে দেখি। কিন্তু ঘটনাচক্রে বাড়িওয়ার ছেলের সঙ্গে আমার বেশ সখ্যতা গড়ে ওঠে। যেখান থেকে কাহিনি চরম নাটকীয়তার দিকে মোড় নেয়।”
মজার উপস্থাপনা নিয়ে টেলিফিল্মটি র্নিমিত হলেও বর্তমান সময়ের প্রেক্ষাপটে এর গল্পটা নাকি প্রাসঙ্গিক। এমনটাই দাবী পাপনের।
তিনি বলেন, “কোনো সুন্দরী মেয়েকে পছন্দ হলেই সব ছেলেতো আর বুকে সাহস নিয়ে তার মনের মানুষকে গিয়ে সরাসরি ভালোবাসার কথাটা মুখ ফুটে বলতে পারে না। তখনই সে সেই মেয়েকে নিজের ভালোবাসার কথা জানানোর জন্য মেয়ের কাছের কোন বান্ধবী, মামাতো- খালাতো ভাইবোন, আত্নীয় স্বজন কিংবা বন্ধুর সহযোগিতা নিয়ে থাকে। এই গল্পের ক্ষেত্রেই তেমনটাই ঘটেছে কিন্তু কাকতালীয়ভাবে কাহিনীতে ক্রস কানেশনের মতোই এমন একটা ঘটনা ঘটে যেমনি আমাদের আশপাশে পরিচিতদের জীবনে প্রতিনিয়তই ঘটছে।”
তিনি বলেন,“ বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ননদ-ভাবির সম্পর্কের মধ্যে সবসময় একটা টানাপোড়েনের কারণে উভয়ের মধ্যে দূরত্ব কাজ করে। যা কম বেশি সব পরিবারেই রয়েছে। সময় এসেছে এমন ধরনের অবস্থা থেকে বেড়িয়ে আসার। কিন্তু একজন ভাবি সাধারণত তার ননদের ভালোটাই কামনা করেন; যদিও অনেক ক্ষেত্রেই এর ব্যতিক্রম দেখা দেয়। অন্যদিকে ননদ-ভাবির মধ্যে ভুলবোধাবুঝি হতেই পারে সেইদিক থেকে ননদের সবকিছুই তার ভাইকে বলে দেওয়া উচিত নয়। কারণ ভাবি তো আর সেই বাড়ীর মেয়ে নয়। সে অন্য একটি বাড়ী থেকে নতুন পরিবেশে বধু হয়ে আসে। তাই ভাবি কোন কিছু আপত্তিকর মনে হলে তা ননদের উচিত ভাবি সঙ্গে বিষয়টা নিয়ে খোলামেলো আলোচনা করা। যা এই সময়ের জন্য খুবই গুরুত্বর্পূণ একটি বার্তা।”
