ঐশ্বরিয়ায় এখনও মুগ্ধ সালমান!
পুরনো প্রেম কি সহজে ভোলা যায়? বলিউড তারকা সালমান খান যে এখনো তার প্রাক্তন প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে ভুলতে পারেননি। তাই তো ঐশ্বরিয়ার নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির টিজার থেকে চোখ সরাতে পারছেন না তিনি!
সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমে সালমান বলেছেন ঐশ্বরিয়ার সৌন্দরর্য এখনও নাকি নাড়া দেয় তাকে। কারান জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির টিজার দেখে নাকি ঐশ্বরিয়ারকে তার অসাধারণ লেগেছে।
ইন্ডিয়া টুডে জানায়, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার টিজার কেমন লেগেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালমান বলেছেন, “আমি এখনও ট্রেলারটি ভালোভাবে লক্ষ্য করিনি। তবে ঐশ্বরিয়াকে দেখতে খুবই সুন্দর লাগছিলো। আমি বরাবরই তার সৌন্দর্যে মুগ্ধ!”
আসছে দিওয়ালিতে মুক্তি পেতে যাচ্ছে কারান জোহরের বিগ বাজেটের ছবি ‘আ্যাই দিল হ্যায় মুশকিল’। এতে ত্রিভুজ প্রেমের চক্রে অভিনয় করতে দেখা যাবে রানবির কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আনুশকা শর্মাকে। ছবিতে চমক হিসেবে থাকবেন শাহরুখ খান। ঐশ্বরিয়ার সাবেক স্বামী হিসেবে এই সিনেমায় দেখা যাবে তাকে।
সালমান খান এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন তার ছবি ‘টিউবলাইট’-এর শুটিং নিয়ে। চীনা অভিনেত্রী জু জু’র সাথে শিগগিরই পর্দায় দেখা যাবে ‘দাবাং’ খ্যাত এ তারকাকে।
